● ●


বিমানবন্দরে হুতিদের হামলার পর রিয়াদের আকাশ ফাঁকা
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে হুতিদের হামলার পর রিয়াদের আকাশ ফাঁকা

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের প্রাণঘাতী হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ আজ সোমবার প্রায় ফাঁকা দেখা গেছে। উড়োজাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এভিয়েশন অ্যানালিটিকস ফার্ম সিরিয়ামের হিসাবে, আজ রিয়াদের নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল হয়ে থাকতে পারে।

জেদ্দার পর সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। সিরিয়ামের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বিমানবন্দরটির নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করা হয়।

আজ সৌদি আরবজুড়ে নির্ধারিত ফ্লাইটের এক-তৃতীয়াংশের বেশি চলাচল করবে না বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর হিসাবে, রিয়াদ বিমানবন্দরে আজ প্রায় ৭৮ শতাংশ ফ্লাইট বাতিল হতে পারে।

গতকালও রিয়াদের বিমানবন্দর বন্ধ ছিল। এর আগে সেখানে এক হামলায় একজন নিহত এবং প্রায় ১২ জন আহত হন।

আগের দিন গত শনিবার বিমানবন্দরটিতে আরেকটি বড় হামলা হয়েছিল। হুতিরা ওই হামলার দায় স্বীকার করেছে। এতে ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন।

সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের বেসামরিক উড়োজাহাজ চলাচলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থা রিয়াদগামী ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) গতকাল মার্কিন বিমান সংস্থাগুলোকে সৌদি আরবে যাতায়াত বা দেশটির আকাশসীমা ব্যবহার করার সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

জার্মানির লুফথানসা গ্রুপ আগামী শুক্রবার (১৬ অক্টোবর) পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করেছে। এয়ার ফ্রান্স-কেএলএমও রিয়াদে যাতায়াতকারী ফ্লাইট স্থগিত রাখার সময় বৃদ্ধি করেছে। তাদের এই স্থগিতাদেশ চলবে অক্টোবরের শেষ পর্যন্ত।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »