● ●


দুর্গাপূজায় দেশীয়র নতুন কালেকশন, শাড়ি কেনাকাটায় ছাড়ের সঙ্গে লুডু খেলেও মিলবে ডিসকাউন্ট
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় দেশীয়র নতুন কালেকশন, শাড়ি কেনাকাটায় ছাড়ের সঙ্গে লুডু খেলেও মিলবে ডিসকাউন্ট

দুর্গাপূজার সাজে চাই রঙের উৎসব, পোশাকে স্বাচ্ছন্দ্য আর নিজস্ব স্টাইলের ছোঁয়া। উৎসবের এই আয়োজনকে সামনে রেখে দেশীয়র অনলাইন ফেসবুক পেজ ও শোরুম সেজেছে নারীদের জন্য নানা নকশা ও রঙের পোশাকে।

বাটিক, ব্লকপ্রিন্টের ড্রেস থেকে শুরু করে জামদানি, মণিপুরী ও টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি। পূজার সাজে পছন্দের পোশাক খুঁজে নিতে রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন। এর সঙ্গে থাকছে কেনাকাটায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।

উৎসবের দিনগুলোতে পোশাকের ক্ষেত্রে অনেকেই খোঁজেন আরাম ও নান্দনিকতার সমন্বয়। সেই ভাবনা থেকেই দেশীয়র সংগ্রহে রয়েছে বিভিন্ন ডিজাইনের উইমেন্স ড্রেস। এখানে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের বাটিক, নিজস্ব ডিজাইনারদের ব্লকপ্রিন্টের ড্রেস, কোটা কটনের ওড়না, স্কার্ট সেট, কুর্তি, টু-পিস ও থ্রি-পিস।

শাড়িপ্রেমীদের জন্যও রয়েছে নানা ধরনের আয়োজন। কালেকশনে আছে মাদুরাই শাড়ি, মণিপুরী শাড়ি ও টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি। পাশাপাশি পার্টি শাড়ি, হাতের কাজের শাড়ি এবং বিভিন্ন বাজেটের জামদানি শাড়িও পাওয়া যাচ্ছে। বাজেট-ফ্রেন্ডলি ও মিড-রেঞ্জের সংগ্রহের পাশাপাশি রয়েছে এক্সক্লুসিভ জামদানি।

দেশীয়র পোশাকের বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে বৈচিত্র্যময় রঙের সমন্বয়। ফলে পূজার দিনের সাজ, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি কিংবা সন্ধ্যার নিমন্ত্রণ। আয়োজন অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকছে।

দুর্গাপূজা উপলক্ষে দেশীয়র পোশাকের সংগ্রহের পাশাপাশি থাকছে কেনাকাটায় বিশেষ কিছু অফার। প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস আরেফিন হক জানান, ৫ হাজার টাকা বা তার বেশি দামের শাড়ি কিনলে পাওয়া যাবে ১০ শতাংশ ডিসকাউন্ট।অনলাইন ক্রেতাদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। অনলাইনে ২ হাজার টাকার বেশি মূল্যের জুয়েলারি কিনলে ডেলিভারি চার্জ দিতে হবে না। এ ছাড়া সফট হাফ সিল্কের শাড়ি দুটি কিনলেও পাওয়া যাবে বিনা মূল্যে ডেলিভারির সুবিধা।

দেশীয়র শোরুমে কেনাকাটার অভিজ্ঞতায় থাকছে বাড়তি আনন্দ। ১ হাজার টাকার বেশি কেনাকাটা করলে ক্রেতারা লুডু খেলে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ, পছন্দের পোশাক কেনার পাশাপাশি ভাগ্য পরীক্ষা করে নেওয়ারও সুযোগ থাকছে।

দুর্গাপূজার পোশাক ও অফার সম্পর্কে জানতে দেশীয়র অনলাইন ফেসবুক পেজে চোখ রাখতে পারেন। সরাসরি কেনাকাটার জন্য যেতে হবে ঢাকার মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত শোরুমে।

শোরুমের ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, শাহাবুদ্দিন প্লাজার বিপরীতে, আল মাহবুব রেস্তোরাঁর দ্বিতীয় তলা, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা।

বর্ণিল পোশাকের সমাহার, বিভিন্ন ধরনের শাড়ি আর কেনাকাটায় বাড়তি সুবিধা। সব মিলিয়ে দুর্গাপূজার সাজের প্রস্তুতিতে দেশীয়র কালেকশন হতে পারে একবার ঘুরে দেখার মতো একটি ঠিকানা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »