শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে গুলি চালিয়েছে পুলিশ: বিএনপি
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে গুলি চালিয়েছে পুলিশ: বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আমাদের নেতা-কর্মীকে গুলি চালিয়েছে পুলিশ। এতে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাধারণ শ্রমিক।’ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের অফিসে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘১০ ডিসেম্বর আমরা গণসমাবেশ করব। অবশ্যই সেখানে যেতে চাই। নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চাই। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সমস্যাগুলো অনেক। স্থাপনা অনেক। চারদিকে দেয়াল ঘেরা। পুরোপুরি চক্রান্ত আছে।’

ফখরুল বলেন, ‘গতকাল আমাকেও অফিসে ঢুকতে দেওয়া হয়নি৷ আজও যেতে চাইলে বিজয়নগর মোড়ে আটকে দেয় পুলিশ। ৩৫ লাখ নেতা-কর্মীকে মামলা দেওয়া হয়েছে৷ পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। অবিলম্বে গ্রেফতার ও তল্লাশি বন্ধ করতে হবে।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘সিমেন্টের ব্যাগে বোমা নিয়ে কার্যালয়ে যায় পুলিশ। সেখানে দরজা ভেঙে সব গুরুত্বপূর্ণ ফাইল তছনছ করে তারা। এরপর নতুন নাটক সাজায়। আমার সামনে বোমা বিস্ফোরণ করে ত্রাসের রাজত্ব করে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »