সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আলজিরিয়ায় দাবানলে ৩৮ জনের মৃত্যু
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ১:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আলজিরিয়ায় দাবানলে ৩৮ জনের মৃত্যু

আলজিরিয়ার উত্তরাঞ্চলে দাবানলে অন্তত ৩৮ জনের মৃত্যু এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজুদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যাতেও হেলিকপ্টারের সহায়তায় দমকলকর্মীরা কয়েকটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়। বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩৫০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খবর এএফপির।

বৃহস্পতিবার দেশটির দমকল বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সাংবাদিক ও দমকল বাহিনী জানায়, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফ প্রদেশে দাবানলে ৩৬ জন মারা গেছেন। সেখানে তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস। আলজিরিয়ার গণমাধ্যমগুলো জানায়, ধোঁয়ায় অন্তত ২০০ জন পুড়ে গেছে বা শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। আলজিরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর বনাঞ্চলে দাবানল হয়ে থাকে।

গত বছর এই কারণে সেখানে ৯০ জন মারা গেছে বলে মনে করা হয়। এছাড়া দাবানলের কারণে ২০২১ সালে সেখানকার এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়। বৃহস্পতিবার সকালে আলজিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে প্রধানমন্ত্রী আয়মান বেনাবদের রহমান দাবানল আক্রান্ত এলাকা পরিদর্শন করছেন। নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, এল তারফ সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা। সেখানে প্রায় ১৬টি দাবানল বেড়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের শিখা বহু বাড়ি ও গ্রামে পৌঁছে গেছে। প্রতি বছরই উত্তর আলজিরিয়া দাবানলের কবলে পড়ে। গত আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজুদ আলজিরিয়ার কাবিয়েল অঞ্চলে একই সঙ্গে কয়েকটি স্থানে দাবানলের জন্য অগ্নিসংযোগকে দায়ী করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »