সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আলিয়াকে নিয়ে যা বললেন শাশুড়ি
প্রকাশ: ১ জুলাই, ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আলিয়াকে নিয়ে যা বললেন শাশুড়ি

আলিয়াকে নিয়ে যা বললেন শাশুড়ি

এই সাক্ষাৎকারে আলিয়ার প্রসঙ্গ উঠতেই নীতু বলেন, ‘আলিয়া খুব মিষ্টি স্বভাবের মেয়ে। আমার সঙ্গে তার বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। আমার শাশুড়ির সঙ্গেও আমার দুর্দান্ত বন্ডিং ছিল। আমাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের। ঝগড়াও করতাম। আর ঋষিজির নামে প্রাণ খুলে অভিযোগও করতাম। ঋষি চলে যাওয়ার থেকেও বেশি দুঃখ পেয়েছি শাশুড়িকে হারিয়ে। আগে প্রতি রোববার তাঁর জন্য নিজের হাতে কেক বানিয়ে পাঠাতাম। কেকের ওপর লিখতাম, হ্যাপি সানডে মা। আমার বিশ্বাস, আলিয়ার সঙ্গেও এ রকম সম্পর্ক গড়ে উঠবে।’

আলিয়া ভাট ও রণবীর কাপুর

আলিয়া ভাট ও রণবীর কাপুর
ছবি: ইনস্টাগ্রাম

আলিয়া শুধু বউ হিসেবেই নন, রাঁধুনি হিসেবেও বেশ ভালো বলে জানান নীতু, ‘আলিয়ার মা (সোনি রাজদান) মিষ্টির একটা পদ দারুণ বানায়। ওদের বিয়েতে আলিয়াকে বলেছিলাম মায়ের কাছ থেকে মিষ্টির পদটা শিখে আসতে, তবেই সে কাপুর পরিবারে প্রবেশের অনুমতি পাবে (হাসতে হাসতে) না। আলিয়া এর মধ্যে সবজি দিয়ে দু-একটা আইটেম বানিয়েছে। বেশ ভালোই রান্না করে সে।’ এই সূত্র ধরে ছেলের প্রশংসা করতেও ভোলেননি নীতু কাপুর। রণবীরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সত্যি বলতে, রণবীরের মতো ছেলে হয় না। সে সব সম্পর্ককে ভালোবাসা দিয়ে রক্ষা করে। আমার আর আলিয়ার মধ্যে সুন্দর সমতা বজায় রেখে চলে রণবীর। এমন নয় যে বউ পেয়ে আমাকে ভুলে গেছে। আবার মাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের বউয়ের দিকে দেখে না। রণবীর আমাকে যেমন ভালোবাসে, তেমনি আলিয়া ও তার পরিবারকেও ভালোবাসে। তাই কখনো নিরাপত্তাহীনতায় ভুগি না। আমার বিশ্বাস যে রণবীর শুধু স্বামী হিসেবে নয়, বাবা হিসেবেও দারুণ হবে।’

 বিয়ের দিন অর্থাৎ ১৪ এপ্রিল রণবীর আর আলিয়ার বাগদান পর্ব হয়েছিল

বিয়ের দিন অর্থাৎ ১৪ এপ্রিল রণবীর আর আলিয়ার বাগদান পর্ব হয়েছিল
ছবি: সংগৃহীত

রণবীর আর আলিয়ার দাম্পত্য সম্পর্কের মধ্যে মোটেও উঁকি দিতে রাজি নন নীতু কাপুর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো সম্পর্কে নাক গলানো পছন্দ করি না। নিশ্চিতভাবে আমার সন্তানদের ক্ষেত্রেও তা–ই করব। ওরা কোনো ভুল করলে বলি। তবে কখনো জোর করি না।’

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »