শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আসলে আমাদের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না: পরীমনি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আসলে আমাদের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না: পরীমনি

বিনোদন প্রতিবেদক

শরিফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। এই দুজনের চেষ্টায় চার হাত এক হয়। বিয়ের পরে নিজেদের বন্ধু নয়, স্বামী-স্ত্রী ভাবতেই ভালো লাগে পরীমনির। বলেন, ‘আমরা বিয়ের আগেও কখনো বন্ধু ছিলাম না। আমাদের ঘটা করে বন্ধুত্ব করা হয়নি। বন্ধুরা যেমন সময় কাটায়, সেভাবে সময়ও কাটানো হয়নি।’ তবে শরিফুল রাজ বলেন, ‘এখন আমরা বন্ধুর মতো সময় কাটাচ্ছি।’

ভালোবাসা দিবসের আগে ধারণ করা এ অনুষ্ঠানে বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস কীভাবে উদ্‌যাপন করবেন, সেই পরিকল্পনা জানান পরীমনি। তিনি বলেন, ‘আমার ইচ্ছা ছিল রাজকে অনেক বেশি সারপ্রাইজ করব ভালোবাসা দিবসে।’

আর ভালোবাসার কীভাবে শুরু হলো, সে গল্প বলতে গিয়ে শরিফুল রাজ বলেন, ‘আমাদের ভালোবাসার গল্প শুরু হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত “গুনিন”–এর সেট থেকে। আসলে আমাদের সবকিছু হুটহাট করে হওয়া।’ মাঝখানে পরীমনি যোগ করেন, ‘আমার “গুনিন” সিনেমাতেও হুট করে জয়েন করা। কে আমার সহশিল্পী, সেটাও দেখার সুযোগ পাইনি। গিয়াস উদ্দিন সেলিম ভাই আমাকে সিনেমার জন্য বলেছেন, তাই আমি সিনেমায় জয়েন করেছি। আমার কাছে গল্প, কোথায় শুটিং হবে বা অন্য কিছু দেখার দরকার হয়নি। সিনেমাটি গিয়াস উদ্দিন সেলিম বানাচ্ছেন, এটাই আমার কাছে বড় বিষয়।’

রাজকে ভালো লাগার কারণ বলতে গিয়ে পরীমনি বলেন, ‘রাজ যা করে তার মধ্যে একটা বাচ্চামি থাকে। ওটা দেখে মনে হয়েছে, মানুষটা তো আসলে আমার চাওয়ার মতোই।’ রাজের কেন পরীমনিকে পছন্দ? কী দেখে প্রেমে পড়েছিল এবং ভালোবেসেছিল, এমন প্রশ্নে রাজ বলেন, ‘শুটিংয়ের কিছুদিন আগে আমার একটা দুর্ঘটনা ঘটে। আমার হাত ভাঙা ছিল। আমি ভাঙা হাত নিয়েই শুটিং যাই। যেহেতু আমি ডান হাত ব্যবহার করতে পারতাম না তাই বাঁ হাত দিয়ে খাবার খাওয়াসহ অন্য সব কাজ করতাম।’

রাজের কথা শেষ হতে না হতে পরীমনি কিছুটা যোগ করে বলেন, ‘শুটিং শুরুর আগে আমরা গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের বাসায় মিট করি। ওই দিন সাদা পাঞ্জাবি পরে ঘরের কোনায় একটা ছেলে বসে ছিল। গিয়াস ভাই আমাকে খুব বকাবকি করছিল। কিন্তু আমি শুধু ঘরে কোনায় বসে থাকা ছেলেটাকেই দেখছিলাম। ওই দিন কোনো বকাবকিই আমার গায়ে লাগেনি। এরপর রাজ সেলিম ভাইকে বলল আমার খিদে লেগেছে। টেবিলে অনেক খাবার থাকার পর রাজ বলে, আমি ভাত খাব। তখন আমি জানতে চাইলাম কোনো আইটেম পছন্দ আছে কি না। রাজ জানায়, মুরগির তরকারি দিয়ে খাবে।’

প্রথম আলো কার্যালয়ে রাজ ও পরীমনি এসেছিলেন নিজেদের প্রেমের গল্প শোনাতে

রাজ এবার শুটিংয়ের গল্পটা আবার বলা শুরু করে। ‘ডান হাত ভাঙা থাকার কারণে ভাত খাওয়ার সময় আমার হাত থেকে ভাত পড়ে যেত। এ বিষয়টা পরীমনি খেয়াল করে। এরপর যখনই ভাত খেতাম, পরী আমাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিত।’ এভাবেই পরীমনিকে রাজের ভালো লাগা শুরু হয়। স্ত্রী হিসেবে পরীমনি কেমন? রাজের উত্তর, অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। রাজ স্বামী হিসেবে কেমন, ‘পারফেক্ট স্বামী’ পরীমনির এক কথায় উত্তর।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »