● ●


আ.লীগের অভিযোগ নিয়ে আইপিইউর ভুল ভেঙেছে: দেশে ফিরে স্পিকার
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আ.লীগের অভিযোগ নিয়ে আইপিইউর ভুল ভেঙেছে: দেশে ফিরে স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের নেতারা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করেছিলেন। এবার আইপিও সম্মেলনে বাংলাদেশের সংসদ সদস্যদের অংশগ্রহণের ফলে তাদের (আইপিইউ) ভুল ভেঙেছে।

১৫৩তম আইপিইউ সম্মেলন থেকে দেশে ফিরে আজ রোববার সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার। এবারের সম্মেলনটি হয়েছিল তানজানিয়ার আরুশায়। ৫ অক্টোবর স্পিকার আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

দেশে ফিরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, পতিত সরকার আওয়ামী লীগের নেতারা, তাঁদের মধ্যে ৬ জন সাবেক সংসদ সদস্য বাংলাদেশের বিরুদ্ধে আইপিইউতে অভিযোগ করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের উপযুক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তাঁদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাঁদের সে অভিযোগের তদন্ত করার জন্য আইপিইউর একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছিল।

স্পিকার বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে উঠে এসেছিল। আইপিইউও তদন্ত করেছে। তাই বাংলাদেশকে বেশি কিছু বলতে হয়নি। আওয়ামী লীগের নেতাদের সব অভিযোগ মিথ্যা। তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশের কয়েকজন সংসদ সদস্য যোগ দিয়েছেন, যাঁরা নিজেরাই আয়নাঘরে ছিলেন। তাঁরা সেখানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। আওয়ামী লীগের আমলে অন্যান্য গুম–খুন, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা—এসব বিষয় তুলে ধরা হয়েছে। সংসদ সদস্যদের এই অংশগ্রহণের ফলে আইপিইউর ভুল ধারণা ভেঙে গেছে। তারা বলেছে, বাংলাদেশ সঠিক পথে আছে।

স্পিকারের সফরসঙ্গী ছিলেন সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম (তুলি), সরওয়ার জামাল নিজাম, সুলতান মাহমুদ, শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন, রোকেয়া বেগম এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »