শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের পাঁচ নেতা
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২২, ৫:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের পাঁচ নেতা

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৪ ডিসেম্বর)। সম্মেলনে বিভিন্ন পদে স্থান পেয়েছেন চাঁদপুর জেলার পাঁচ নেতা।
 

এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা দীপু মনি, সুজিত রায় নন্দী ও নজিবুল্লাহ হিরু। মতলব উত্তর উপজেলার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং কচুয়া উপজেলার ড. সেলিম মাহমুদ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পাঁচটি পদ লাভ করায় আনন্দিত ও উৎসাহিত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃতি সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সভাপতি মণ্ডলীর সদস্য। এর আগেও তিনি এই পদে ছিলেন। তিনি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য। এই আসন থেকে তিনি তিনবার এমপি নির্বাচিত হন। তার আগে তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন।

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা ডা. দীপু মনি যুগ্ম সম্পাদক। এর আগেও তিনি একই পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন দীপু মনি। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান শিক্ষামন্ত্রী। তিনি চাঁদপুর-৩ (সদর-হইমচর) আসনের সংসদ সদস্য। ২০০৮ সাল থেকে তিনি এই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাসিন্দা সুজিত রায় নন্দী সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজিত রায় নন্দী ২০০৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির সহ-সম্পাদক, ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১২ সালে পুনরায় আবার কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ২০তম সম্মেলনে তিনি ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের বাসিন্দা ড. সেলিম মাহমুদ তথ্য ও গবেষণা সম্পাদক। এর আগেও তিনি এই পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষক ও সহকারী প্রক্টর। ১৯৮৬ সালে ঢাকা কলেজ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন। তিনি চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু দ্বিতীয়বার আইন বিষয়ক সম্পাদক। এর আগে ২১তম জাতীয় সম্মেলনে অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু আওয়ামী লীগের আগের কমিটির নির্বাহী সদস্য ছিলেন। তিনি পুরান ঢাকায় বসবাস করলেও সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের কৃতি সন্তান। তিনি বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, জগন্নাথ কলেজ ছাত্রলীগের সভাপতি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »