সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউক্রেনের হামলায় নিহত ৪০ যুদ্ধবন্দি ইউক্রেনীয় সেনা
প্রকাশ: ২৯ জুলাই, ২০২২, ৮:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউক্রেনের হামলায় নিহত ৪০ যুদ্ধবন্দি ইউক্রেনীয় সেনা

 

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার হাতে বন্দি থাকা ৪০ ইউক্রেনীয় যুদ্ধবন্দি ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (২৯ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, দনেতস্কের একটি কারাগারে ওই ইউক্রেনীয় বন্দিদের আটক রাখা হয়েছিল। কিন্তু ইউক্রেন ওই কারাগারে হামলা চালালে তাদের মধ্যে ৪০ জন নিহত হন।

খবরে জানানো হয়, ওই হামলায় আরও ৭৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ওলেনিকভকা কারাগারে ওই ইউক্রেনীয় বন্দিদের আটক রাখা হয়েছিল। তবে ইউক্রেনের ছোড়া একটি রকেট ওই কারাগারে বিস্ফোরিত হলে তারা হতাহত হন। যদিও ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি অস্বীকার করে উল্টো রকেট হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে। তাদের দাবি, মস্কো নিজেদের হত্যাকে ঢাকার চেষ্টা করছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, দখলদার রাশিয়ানরা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ইউক্রেনকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করার চেষ্টা করছে। তারা সেখানে তাদের নির্যাতন এবং গুলির প্রমাণ ধ্বংস করতে চাইছে।

তিনি রাশিয়ার বিরুদ্ধে প্রোপ্যাগান্ডা ছড়ানোর অভিযোগও তোলেন। রুশ টেলিভিশনে ধ্বংস হওয়া ওই কারাগারের ফুটেজ প্রচারিত হয়। রুশ সমর্থিত বিদ্রোহী দলের এক মুখপাত্র দানিল বেজসোনভ জানান, ইউক্রেনের ছোঁড়া ওই রকেট সরাসরি কারাগারের বন্দিদের রাখা ভবনে আছড়ে পড়ে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স কামান থেকে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় ৮ কারা কর্মকর্তাও আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সূত্র: বিবিসি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »