● ●


ইউক্রেনে ইরানি ড্রোন নিয়ে জাতিসংঘের তদন্ত আহ্বান
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২২, ৩:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ইরানি ড্রোন নিয়ে জাতিসংঘের তদন্ত আহ্বান

 অনলাইন ডেস্ক 

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ইউরোপের তিন প্রভাবশালী দেশ—ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।

কিয়েভে রাশিয়া ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলে ইউক্রেনের পাশাপাশি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো গত বেশ কিছু দিন ধরে অভিযোগ করে আসছে। খবর আনাদোলুর।

তবে ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, তারা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার হাতে কোনো ড্রোন তুলে দেননি।

পশ্চিমা দেশগুলো এমন সময় ইরানের বিরুদ্ধে এ অভিযোগ করে যাচ্ছে, যখন আমেরিকা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে এক হাজার ৮০০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে।

ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানের বিরুদ্ধে ওই অভিযোগের পুনরাবৃত্তি করে বিষয়টি তদন্ত করে দেখার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

কোনো কোনো ইউরোপীয় কর্মকর্তা এ দাবি তুলেছেন যে, ইরানি ড্রোন সরবরাহের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে।

২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর যে প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সমঝোতাটি পাস করা হয় সেটি ২২৩১ নম্বর প্রস্তাব হিসেবে পরিচিত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ পর্যন্ত বহুবার রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ অস্বীকার করে এসেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »