ইউক্রেনে রুশ হামলায় ৩ জন নিহত
প্রকাশ: ২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রুশ হামলায় ৩ জন নিহত

ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুুপ পরিষ্কার করার সময় এএফপি’র সংবাদদাতা ঘটনাস্থলে দ’ুটি মৃতদেহ দেখতে পান।
আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, ‘দুই ঘণ্টা আগে রাশিয়ার দখলদাররা শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে রকেট হামলা চালায়। এতে ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।’
আঞ্চলিক পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, প্রাথমিকভাবে জানা গেছে যে, সেখানে হামলায় ৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ২০ জন আহত হয়েছে।
রকেট হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, ‘শান্তি প্রিয় মানুষ মারা গেছে এবং তারা ভবনের নিচে চাপা পড়ে রয়েছে।’
আর ‘এটি হচ্ছে আমাদের দেশের দৈনন্দিন জীবনের বাস্তবতা।’
ক্রামাতোরস্ক দোনেৎস্কের পূর্ব শিল্পাঞ্চলে অবস্থিত। এর বৃহত্তম শহরসহ এটির কিছু অংশ ২০১৪ সাল থেকে ক্রেমলিন সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ করে আসছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »