শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউটিউব চ্যানেল থেকে যেভাবে আয় করবেন- 
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২২, ১০:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউটিউব চ্যানেল থেকে যেভাবে আয় করবেন- 

অনলাইন ডেস্ক

ইউটিউব চ্যানেল

ইউটিউব চ্যানেল থেকে আয় করা যায় কিন্তু আয় করতে গেলে ইউটিউবের বেশ কিছু শর্ত মানবে হবে আপনাকে। শর্তগুলো মানতে পারলেই কেবল চ্যানেলে মনিটাইজেশন সুবিধা চালু হবে।

 আপনাকে যা যা করতে হবে- 

# চ্যানেলে অবশ্যই নিজের তৈরি ভিডিও দিতে হবে। পাশাপাশি ভিডিওতে ব্যবহার করা শব্দ বা গানও হতে হবে মেধাস্বত্বহীন। অন্যের ভিডিও বা অডিও ব্যবহার করলে আপনার ভিডিওকে পুনরায় ব্যবহার করা কনটেন্ট হিসেবে বিবেচনা করবে ইউটিউব। শুধু তা-ই নয়, ভিডিওগুলোর নির্মাতারাও আপনার চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। এ দুটি কাজ করলে চ্যানেলে মনিটাইজেশন সুবিধা চালু করে না ইউটিউব।

# ইউটিউবের কমিউনিটি নীতিমালা মেনে ভিডিও প্রকাশ করতে হবে। অন্যথায় ভিডিওতে কমিউনিটি স্ট্রাইক পড়তে পারে। স্প্যাম কিংবা প্রতারণামূলক তথ্য, স্পর্শকাতর বিষয়, ধ্বংসাত্মক ও ভয়ংকর বিষয়, ভুল তথ্যসংবলিত কনটেন্ট ইউটিউবে দেওয়া যাবে না।

# চ্যানেলে কমপক্ষে এক হাজার গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে।

# বিগত এক বছরের মধ্যে কমপক্ষে চার হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার থাকতে হবে। অর্থাৎ আপনি যেদিন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, সেদিন থেকে আগের এক বছরের মধ্যে আপনার চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখার সময় কমপক্ষে চার হাজার ঘণ্টা হতে হবে।

# চ্যানেলে দুই স্তরের যাচাইকরণ সুবিধা চালু করতে হবে। এ জন্য ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশের পর চ্যানেল অপশনে ক্লিক করে ফিচার ইলিজিবিলিটি থেকে অ্যাডভান্স ফিচার অপশন চালু করলেই চ্যানেলটি মনিটাইজেশনের জন্য যোগ্য হবে।

# মনিটাইজেশন আবেদনের আগে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। তবে চাইলে আগে থেকে চালু থাকা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে চ্যানেলটি যুক্ত করা যাবে। আবেদনের পর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য সাত দিনের মতো সময় লাগতে পারে।

# অ্যাডসেন্স চালুর পর চ্যানেলের আয় শুরু হবে। ১০ ডলার অ্যাডসেন্সে জমা হওয়ার পর গুগল আপনার দেওয়া ঠিকানায় পিন যাচাইয়ের কোড পাঠাবে। কোডটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যাচাই করতে হবে।

# অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য লিখতে হবে। আয়ের পরিমাণ ১০০ ডলারের বেশি হলে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে গুগল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »