মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্দুরকানীতে কেন্দ্র সচিবের ভুলে ৭৫০ শিক্ষার্থীর ক্যারিয়ার শিক্ষায় ‘বি’ গ্রেড!
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইন্দুরকানীতে কেন্দ্র সচিবের ভুলে ৭৫০ শিক্ষার্থীর ক্যারিয়ার শিক্ষায় ‘বি’ গ্রেড!

পিরোজপুরে ইন্দুরকানীতে কেন্দ্র সচিবের ভুল ও অসাবধানতায় ৭৫০ জন এসএসসি পরীক্ষার্থী ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ‘বি’ গ্রেড পেয়েছে। এতে অনেকে জিপিএ-৫ পেয়েও ভালো কলেজে ভর্তির সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

জানা গেছে, উপজেলায় গত বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিষয়ে প্রায় ৭৫০ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। কিন্তু পরীক্ষার ধারাবাহিক মূল্যায়নে ক্যরিয়ার বিষয়ে বোর্ডের নির্দেশিত ৫০ নম্বরের পরিবর্তে ২৫ নম্বর পাঠায় কর্তৃপক্ষ। এতে সব পরীক্ষার্থীর
নম্বরপত্রে ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ‘বি’ গ্রেড এসেছে। ফলে পরীক্ষার্থীরা মোট নম্বরও কম পেয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাওয়া নম্বরপত্রে দেখা যায়, ইন্দুরকানী এম.ইউ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র তাহসিন বিন আহসান ১০ বিষয়ের সবগুলোতে জিপিএ-৫ পেয়েও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পেয়েছে ‘বি’ গ্রেড। অন্যরাও একই গ্রেড পেয়েছে।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া ঈমনের অভিভাবক মো. ফরিদ গাজী বলেন, সচিবের ভুলের কারণে তার ছেলে ‘বি’ গ্রেড পেয়েছে। নম্বর কম পাওয়ায় ভালো কলেজে ভর্তির সুযোগ পায়নি সে। এসএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী হল সুপার ও সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, কেন্দ্রের সব বিদ্যালয়ের ক্যারিয়ার শিক্ষা বিষয়ে সচিব না জেনে ৫০ নম্বরের পরিবর্তে ২৫ দিতে বলায় এ সমস্যা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও ইন্দুরকানী সরকারি সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা বলেন, সার্বিক দায়দায়িত্ব কেন্দ্র কমিটির, সচিবের একার নয়। একজন শিক্ষক ভুল তথ্য দেওয়ায় ২৫ নম্বর পাঠানোর কারণে সবার ‘বি’ গ্রেড এসেছে। এ বিষয় যারা জানেন, তারা সহযোগিতা না করায় এ সমস্যা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »