সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইরাকের সংসদ ভবন না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের
প্রকাশ: ৩১ জুলাই, ২০২২, ৪:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরাকের সংসদ ভবন না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের

অনলাইন ডেস্ক :

ইরাকের সংসদ ভবন দখল করে থাকা প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারীরা বলেছেন, তারা সংসদ ভবন ছাড়বেন না। আল জাজিরার খবরে বলা হয়েছে, এর মাধ্যমে কয়েকমাস চলা রাজনৈতিক স্থবিরতা দীর্ঘ এবং গভীর হবে।

গত বছরের অক্টোবরে ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনো সরকার গঠন হয়নি।

শনিবার প্রভাবশালী নেতা মুকতাদা আল সদরের অনুসারীরা সপ্তাহে দ্বিতীয়বারের মতো জোরপূর্বক সংসদে ঢুকে পড়েন। আল-সদরের প্রতিপক্ষকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করে তারা বিক্ষোভ করছেন।
এক ব্রিফিংয়ে আন্দোলনকারীরা সাংবাদিকদের বলেন, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তারা সংসদ ভবন ছাড়বেন না।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের আন্দোলনে ১২৫ জন আহত হয়েছেন।

এর মধ্যে ১০০ জন আন্দোলনকারী এবং ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সংসদ স্পিকার মোহাম্মদ হালবোসি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অধিবেশন স্থগিত করেছেন।
আল সদরের অনুসারীরা ২০০৩ সাল পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরাকের সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বাহিনী পরিচালিত করে। এখন তারা ইরানপন্থি শিয়া গোষ্ঠীর নেতা মোহাম্মদ শিয়া আল সুদানির প্রধানমন্ত্রী মনোনয়নের বিরোধীতা করছেন।

আন্দোলনকারীদের বক্তব্য—এই সরকার দুর্নীতিবাজ এবং অক্ষম। সংসদ ভবনের বাগানে তারা ঘুমাবেন উল্লেখ করে জানিয়েছেন, বিগত ১৮ বছরের সকল সরকারকে জনগণ প্রত্যাখান করেছে।

সূত্র: আল জাজিরা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »