● ●


ইরানের স্থলবাণিজ্য বন্ধে করতে টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরানের স্থলবাণিজ্য বন্ধে করতে টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়াতে নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অস্ত্র পরিবহন ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য আনা-নেওয়ার স্থলপথগুলো লক্ষ্যবস্তু করতে ‘আয়রন গেট’ নামে একটি নতুন টাস্কফোর্স গঠন করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর মাধ্যমে ইরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করার পাশাপাশি যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্যও কমিয়ে দিতে চায় ওয়াশিংটন।সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আলজাজিরাকে এসব তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক দায়িত্ব পালন করা মুলরয়ের মতে, নতুন এই টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী অর্থনৈতিক ‘শ্বাসরোধ কৌশল’ আরো বিস্তৃত করার লক্ষ্য নিয়ে কাজ করবে।মুলরয় বলেন, সেন্টকম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং গোয়েন্দা বিভাগের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইরানে অস্ত্রব্যবস্থা কোন কোন পথে প্রবেশ করছে, কীভাবে সেই সরবরাহ বন্ধ করা যায় এবং তেহরান কীভাবে স্থলপথ ব্যবহার করে জ্বালানি পরিবহন করছে, তা শনাক্ত করবে এই টাস্কফোর্স।তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সংঘাত আরো বাড়ানোর নির্দেশ দেন, তাহলে এসব স্থাপনাই সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।মুলরয়ের ভাষায়, ‘অপারেশন এপিক ফিউরি’র সঙ্গে নতুন পরিকল্পনার বড় পার্থক্য রয়েছে। আগের অভিযানটি মূলত সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয়েছিল। কিন্তু এবার অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা রয়েছে।তিনি আরো বলেন, এই পরিকল্পনার উদ্দেশ্য হলো ইরান সরকারকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা থেকে বিচ্ছিন্ন করা। একই সঙ্গে সরকারের অর্থের জোগান দেওয়ার পথও বন্ধ করে দেওয়া।সাবেক এই মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, তিনি আগে সিআইএর আধাসামরিক অভিযানবিষয়ক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মতে, ‘আয়রন গেট’ টাস্কফোর্সকে একটি ‘কমব্যাট্যান্ট কমান্ড’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটি ইঙ্গিত দেয়, সম্ভাব্য সংঘাত বৃদ্ধি বা নতুন করে সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।এভাবে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনায় ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির অর্থনীতি, জ্বালানি পরিবহনব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোও সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এ ধরনের নতুন হামলার কোনো নির্দেশ দিয়েছেন কি না, সে বিষয়ে মুলরয় নিশ্চিত করে কিছু বলেননি।এএম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »