মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ইয়াসের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চাল প্লাবিত অসহায়দের শুকনো খাবার বিতরণ
প্রকাশ: ২৬ মে, ২০২১, ৮:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইয়াসের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চাল প্লাবিত অসহায়দের শুকনো খাবার বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কম পক্ষে দুই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া আরও ৫ থেকে ৬ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। শতাধিক মাছের ঘের প্লাবিত হয়ে কয়েক কোটি টাকার মাছ ভেসে গেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানি ৫ থেকে ৬ ফুট বৃদ্ধি পায়। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাহিরে আরও ৭ থেকে ১০টি গ্রাম ও নিম্নাঞ্চাল প্লাবিত হয়েছে। গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ প্রবল স্রোতে ছিড়ে চরকাজল লঞ্চ ঘাটসহ ছোট চরকাজল, বড় চরকাজল, ছোটশিবা প্লাবিত হয়েছে। রতনদি তালতলী ইউনিয়নের বদনা তলী পয়েন্টে এবং ডাকুয়া ইউনিয়নের তেতুলতলা বাজার সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাহিরে চরবিশ্বাস ইউনিয়নের চর বাংলা, চর নজির, গলাচিপা শহরের আড়তপট্টি, কুটিয়াল পাড়া, তালেব নগর আবাসন প্রকল্প, পেয়ারা বাগান, কলাবাগান, গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়ার চর, চর কারফারমা, পানপট্টি ইউনিয়নের পানপট্টি লঞ্চঘাট, সন্নিরবান, গ্রামর্দ্দন প্লাবিত হয়েছে। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বুধবার দুর্গত এলাকা পরিদর্শন করে বদনাতলী ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »