শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইয়াসের প্রভাবে ঝালকাঠী জেলার নিম্মাঞ্চল প্লাবিত
প্রকাশ: ২৬ মে, ২০২১, ১২:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইয়াসের প্রভাবে ঝালকাঠী জেলার নিম্মাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝালকাঠিতে নদীর পানি বেড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঝালকাঠি জেলা শহরসহ রাজাপুর, নলছিটি উপজেলার ১৫টি স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে মানুষ ভোগান্তি পোহাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, জেলায় সুগন্ধা, বিষখালী নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেড়েছে। গতকাল সোমবার রাতে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝালকাঠি শহরের কলাবাগান, জেলেপাড়া, কলেজ খেয়াঘাট, পশ্চিম ঝালকাঠি, কিফাইতনগর, সদরের দেউরি, দিয়াকুল; নলছিটি উপজেলার সুগন্ধা নদী–তীরবর্তী ষাটপাকিয়া ও লঞ্চঘাট এলাকা, রাজাপুরের বিষখালী নদী–তীরবর্তী নাপিতেরহাট, বাদুরতলা, পালট, বড়ইয়া, মানিক সুন্দর, চল্লিশকাহনিয়া গ্রামে জোয়ারের পানি প্রবেশ করেছে। কাঁঠালিয়ায় বিষখালী নদীতে বেড়িবাঁধ না থাকায় নদীতীরের ১৫ গ্রামের হাজারো মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

জানা গেছে, ঘূর্ণিঝড় সিডর, আইলা ও আম্পানে জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা কাঁঠালিয়া। বাঁধ না থাকায় প্রতিবছর জলোচ্ছ্বাসে ফসল ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সিডরে এ উপজেলায় ২১ জনের প্রাণহানি ঘটেছিল। এ ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ঘূর্ণিঝড় আইলা ও আম্পান জেলায় আঘাত আনে। ওই দুটি ঘূর্ণিঝড়ের সময় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বিষখালী নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জাল ও নৌকা ভেসে যায়।

ইয়াসের প্রভাবে বিষখালী নদীর বেড়ে যাওয়া জোয়ারের নোনা পানিতে আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, চিংড়াখালী, জয়খালী, কাঁঠালিয়া সদর, কচুয়া, শৌলজালিয়া, রঘুয়ার চর, রঘুয়ারদড়ি চর, তালগাছিয়া, আওরাবুনিয়া, জাঙ্গালিয়াসহ প্রায় ১৫টি গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসন এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারিভাবে জেলায় ১ কোটি ১৩ লাখ টাকা ও ২০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলায় ৪৯৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ আশ্রয়কেন্দ্রগুলোতে ১ লাখ ১৭ হাজার ৮৫০ জন আশ্রয় নিতে পারবে। জেলায় ৩৭টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

ঝালকাঠি কাঁঠালিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বেড়ে বিষখালী নদীতে ভাঙন দেখা দিয়েছে। আজ মঙ্গলবার কাঁঠালিয়া লঞ্চঘাট এলাকায়

ঝালকাঠি কাঁঠালিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বেড়ে বিষখালী নদীতে ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার কাঁঠালিয়া লঞ্চঘাট এলাকায় 

জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় রেড ক্রিসেন্ট, পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যবিভাগসহ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তা এবং মাঠপর্যায়ের আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »