মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ঈদের দিন কীর্তনখোলায় ভেসে উঠল নিখোঁজ শিশুর অর্ধ গলিত মৃতদেহ
প্রকাশ: ২৫ মে, ২০২০, ১১:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঈদের দিন কীর্তনখোলায় ভেসে উঠল নিখোঁজ শিশুর অর্ধ গলিত মৃতদেহ

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থী নিপু আক্তার (১০) এর অর্ধ গলিত মৃতদেহ ভেসে উঠেছে।সোমবার (২৫ মে) ঈদের দিন সকালে ঘটনাস্থলের অদূরে দপদপিয়ার সাবেক ফেরিঘাট সংলগ্ন এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখে পরিবার ও থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।মৃতদেহ উদ্ধারের পর থেকেই ওই পরিবারটিতে ঈদ আনন্দের পরিবর্তে বইছে শোকের মাতম। সন্তান হারা মায়ের আর্তনাদে ভারি হয়ে উঠেছে আকাশ।সলিল সমাধি ঘটা শিশু নিপু নগরীর রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ডস্থ মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে এবং দক্ষিণ রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।তথ্য নিশ্চিত করে নিহত শিশুর মামা শহিদুল সিকদার জানান, ‘গত ২৩ মে বাড়ীর পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ডুব দেয় নিপু। এর পর আর উঠে আসেনি সে।পরে ফায়ার সার্ভিস কর্মীরা দু’দিন তার সন্ধ্যানে কীর্তনখোলা নদীর ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে মৃতদেহ উদ্ধারে ব্যর্থ হয়। তবে ঘটনার তিন দিনের মাথায় আজ সোমবার ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে।তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে অনেকটা দূরে দপদপিয়ার সাবেক ফেরিঘাট কাছে খাঁ বাড়ির নদীর ঘাটে নিপুর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের অনুমতি সাপেক্ষে মৃতদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন শহিদুল সিকদার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »