● ●


উজিরপুরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রকাশ: ১৩ জুলাই, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উজিরপুরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

বরিশালের উজিরপুরে বড়াকোঠা গ্রামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াকোঠা গ্রামের স্বপন ব্যাপারির সাথে ১৩ বছর আগে বিয়ে হয় বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের বজলু হাওলাদারের মেয়ে রুবিয়া আক্তারের (৩০)। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। স্বামী স্বপনের সাথে এক তরুণীর পরকীয়া চলে আসছিল দীর্ঘদিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মারামারি হতো। মঙ্গলবার গভীর রাতে স্বপনের মোবাইলে এক তরুণীর অশ্লীল ছবি আসে। রুবিয়া তা দেখে ফেলায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে স্বপন হত্যা করেন বলে অভিযোগ রুবিয়ার পরিবারের।

অভিযোগ অস্বীকার করে স্বপনের পরিবার জানায়, ঘরের আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবিয়া। এদিকে স্ত্রীর মৃত্যুর পর পালিয়েছেন স্বপন।

রুবিয়ার ছেলে রাহাত জানান, তার বাবার সাথে অন্য নারীর প্রেমের বিষয় নিয়ে ঝগড়া হয়েছে মায়ের। পরে তার মাকে বিছানার পাশে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।

নিহত রুবিয়ার ভাই রাসেল বলেন, ভোররাতে ভাগ্নে রাহাত ফোন দিয়ে জানায় তার বাবা রুবিয়াকে মেরে ফেলেছে।

রুবিয়ার বাবা বজলু হাওলাদার বলেন, আমার মেয়ে হত্যার বিচার চাই।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »