মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


উপকূলীয় অঞ্চলের জেলেরা এখন শুটকী পেশায় ঝুঁকছে
প্রকাশ: ২৮ মে, ২০২০, ৫:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উপকূলীয় অঞ্চলের জেলেরা এখন শুটকী পেশায় ঝুঁকছে

সাব্বির আলম বাবুঃ
ভোলা-বরিশাল-নোয়াখালী সহ নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় জেলা-উপজেলার বিভিন্ন নদী যেমন- মেঘনা, তেঁতুলিয়া,পায়রা,শাহবাজপুর,লোহালিয়া ইত্যাদি ও বঙ্গোপসাগর মোহনায় জেগে ওঠা চরাঞ্চলের সাহসী মানুষেরা উত্তাল সাগর-নদীর রাক্ষসী ঢেউয়ের সাথে লড়াই করে টিকে থেকে আমাদের দেশের মাছে-ভাতে বাঙ্গালীর জন্য ধরে আনে রুপালী ইলিশ সহ নানা রকম বাহারী মাছ। যা দেশের আমিষের চাহিদা পুরনের পাশাপাশি বিদেশে রপ্তানি অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে, সেই সাথে উপকূলীয় অঞ্চলের জেলে সম্প্রদায়ের লোকেরা নিজেদের জীবিকা নির্বাহ করে। যখন জলাশয়ে মাছ শিকারের মৌসুম থাকে না কিংবা বিভিন্ন কারনে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে তখন জেলে পল্লীর বেকার লোকেরা শুটকী মাছের ব্যবসা করছে।জানা যায়, যখন নদী-সাগরে মাছ ধরা বন্ধ থাকে তখন জেলেরা নানা প্রজাতির ছোট-বড় মাছ যেমন- ছুঁড়ি, লইট্টা, চিংড়ী, টেংরা, অলুফা, ইলিশ ইত্যাদি ধরে কেটে পরিষ্কার করে নদীর পাড়ের খোলা জায়গায় যেখানে সূর্যের আলো ও উত্তাপ সরাসরি পরে, সেখানে বিশেষ প্রক্রিয়ায় শুকাতে দেয়া হয়। এভাবে ৩ থেকে ৭ দিন পরে সেগুলো ঝড়ঝড়ে হলে তা শুটকীতে রুপান্তরিত হয়। এই কার্যক্রমে জেলে পরিবারের সকল সদস্য নারী-পুরুষ এক সাথে কাজ করে। মূলত আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত শুটকী তৈরীর মৌসুম। নদীতে মাছ না ধরার কারনে বেকার জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং জীবিকা নির্বাহের জন্য তৈরীকৃত শুটকী পাইকারেরা কিনে তা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে পাশাপাশি বিদেশেও রপ্তানি করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »