মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


উপহার প্রধানমন্ত্রী ঘর নিঃস্ব খাদিজা ও নূরজাহানের স্বপ্নের নীড়ে
প্রকাশ: ২২ মে, ২০২১, ৬:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উপহার প্রধানমন্ত্রী ঘর নিঃস্ব খাদিজা ও নূরজাহানের স্বপ্নের নীড়ে

রাঙ্গাবালী মোঃফিরোজ ফরাজী (পটুয়াখালী) প্রতিনিধি:
কখনো ঘূর্ণিঝড়, কখনো নদী ভাঙনে ভিটেবাড়ি হারিয়েছেন খাদিজা ও নূরজাহানের পরিবার। একারণে চার-পাঁচবার ভিটেবাড়ি বদলে দিশেহারা তারা। সবশেষে বেড়িবাঁধের ওপর দোচালা ছাপরার ছাইনিতে মাথা গোঁজার ঠাঁই হয়েছে। ছেলে সন্তান নিয়ে ঝড়-ঝাপটার মধ্যে সেখানেই মানবেতর জীবন কাটাচ্ছিলেন তারা।
খাদিজা ও নূরজাহানের বসবাস পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ওপর। তাদের সেই বসতি এখন ভাঙনের মুখে। তাই বিপাকে পড়েছিলেন ওই দুই পরিবার। অবশেষে তারা দুশ্চিন্তামুক্ত হয়েছেন; প্রধানমন্ত্রীর ঘর উপহার পেতে যাচ্ছেন তারা।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অসহায় দুই পরিবারের মানবেতর জীবন যাপনের তথ্য পেয়ে শুক্রবার দুপুরে আমি সেখানে গিয়েছি। তাদের জন্য দুই শতক (শতাংশ) করে খাস জমি নির্ধারণ করে এসেছি। সেখানে দুই পরিবারের জন্য মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ হবে। শিগগরই নির্মাণকাজ শুরু হবে।’
জানা গেছে, প্রায় ৮ বছর ধরে ওই ইউনিয়নের নয়ারচরে বসবাস খাদিজা বেগম (৪২) ও নূরজাহান বেগমের (৩০)। খাদিজার স্বামী কাশেম বয়াতী পেশায় জেলে। তাদের দুই ছেলে ও দুই মেয়েসহ ছয় সদস্যের সংসার। আর নূরজাহানের স্বামী আলাল হোসেন দিনমজুর। তাদের তিন ছেলে, এক মেয়ে। স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগ এবং নদী ভাঙনে চার-পাঁচ দফায় নতুন করে আবার ভিটেবাড়ি গড়তে হয়েছে তাদের। সব হারিয়ে তারা এখন নিঃস্ব। কোমতে দোচালা ছাপরার ছাইনি দিয়ে পরিবার-পরিজন নিয়ে বাস করছেন তারা।
সেই সর্বহারা খাদিজা ও নূরজাহানের পরিবারে এখন আনন্দের বন্যা বইছে। জমিসহ টেকসই পাকা ঘর পেতে যাচ্ছেন তারা। সেটিই হবে তাদের নতুন ঠিকানা। এ প্রসঙ্গে কথা হয় খাদিজা ও নূরজাহানের সঙ্গে। খাদিজা বেগম বলেন, ‘এতদিন যে কষ্টে আছিলাম, চেয়ারম্যান-মেম্বরগো চোখে পড়ে নাই। স্যার (ইউএনও) আসছে, এতেই আমরা অনেক খুশি।’ নূরজহান বেগম বলেন, ‘কোনদিন পাকা ঘরে থাকতে পারমু স্বপ্নেও দেহি (দেখি) নাই।’ তারা আরও বলেন, ‘তাদের মত অসহায়দের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন; এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কতৃজ্ঞ তারা।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »