সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঋণ পরিশোধ করতে না পেরে কৃষকের আত্মহত্যা
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঋণ পরিশোধ করতে না পেরে কৃষকের আত্মহত্যা

 বরগুনা প্রতিনিধি 

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বরগুনা সদর উপজেলায় পরিবারের ওপর অভিমানে দুলাল মাতুব্বর (৫৫) নামে এক কৃষক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী গ্রাম থেকে গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কৃষক বদরখালী গ্রামের মৃত কদম মাতুব্বরের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

বদরখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন বলেন, এনজিও, সমিতি ও স্থানীয়দের কাছ থেকে ঋণের টাকা পরিশোধ করা নিয়ে পারিবারিক ঝগড়া সৃষ্টি হয়। সেখান থেকেই অভিমান করে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহম্মেদ জানান, গাছের সঙ্গে গালায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যা হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »