বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


একটি অ্যাকাউন্টে ৫টি পর্যন্ত প্রোফাইল চালুর সুযোগ দেবে ফেসবুক
প্রকাশ: ১৭ জুলাই, ২০২২, ১:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

একটি অ্যাকাউন্টে ৫টি পর্যন্ত প্রোফাইল চালুর সুযোগ দেবে ফেসবুক

অনলাইন রিপোর্ট

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, একটি পরীক্ষার অংশ হিসেবে কিছু ব্যবহারকারীকে তারা একাধিক প্রোফাইল চালু রাখার সুযোগ দেবে।

একটি প্রোফাইল থেকে একাধিক প্রোফাইলে স্থানান্তরের বিষয়টির মাধ্যমে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ফেসবুক।

ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মেটা প্লাটফর্মে টিকিয়ে রাখতে নতুন উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। যেখানে টিকটিকের মতো প্ল্যাটফর্মগুলো তাদের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। সেখানে, তরুণ প্রজন্মকে ধরে রাখার লড়াইয়ে নেমেছে প্লাটফর্মটি।

২০২১ সালের শেষের দিকে কোম্পানিটি প্রথমবারের মতো দৈনিক ব্যবহারকারীর সংখ্যা হারাতে শুরু করে।

ফেসবুকের পরীক্ষাটির অংশ হিসেবে, কয়েকজন ব্যবহারকারী তাদের আসল অ্যাকাউন্টের সঙ্গে অতিরিক্ত ৪টি প্রোফাইল তৈরি করে সংযুক্ত করতে পারবেন। তবে, ব্যবহারকারীর একটি মূল অ্যাকাউন্টই থাকবে। কয়েকটি ক্লিকের মাধ্যমে অন্যান্য প্রোফাইলগুলোতে স্যুইচ করতে পারবেন।
ছবি: টেক ক্রাঞ্চ

এ ক্ষেত্রে ব্যবহারকারীর আসল নামের বিষয়টি থাকবে ঐচ্ছিক। অর্থাৎ, যে ব্যবহারকারী অতিরিক্ত প্রোফাইল তৈরি করবেন, সে প্রোফাইলগুলোর ডিসপ্লে নামের জন্য আসল পরিচয় ব্যবহার না করলেও চলবে।

এই নতুন ফিচারের পেছনের যুক্তি হলো, ব্যবহারকারী অতিরিক্ত প্রোফাইলগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। যেমন, একটি প্রোফাইল বন্ধুদের জন্য, একটি সহকর্মীদের জন্য এবং কোনোটি ইন্টারেস্ট গ্রুপ বা ইনফ্লুয়েন্সারদের সঙ্গে যোগাযোগের জন্য ইত্যাদি।

তবে, প্রতিষ্ঠানটির মুখপাত্র লিওনার্ড ল্যামের মতে, প্রোফাইলগুলো ফেসবুকের নীতির আওতায় পরিচালিত হবেক এবং কোনো প্রোফাইলে নীতি লঙ্ঘন হলে পুরো অ্যাকাউন্টটিতে তার প্রভাব পড়বে।

ল্যাম বলেন, ‘মানুষের আগ্রহ এবং সম্পর্কের ওপর ভিত্তি করে তাদের অভিজ্ঞতা তৈরি করতে আমরা একটি ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে একাধিক প্রোফাইল সংযুক্ত করার বিষয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছি। তবে, সব ধরনের ফেসবুক ব্যবহারকারীদের অবশ্যই আমাদের নিয়ম মেনে চলতে হবে।’

ল্যাম বলেন, ‘যে সব ব্যবহারকারীরা অতিরিক্ত প্রোফাইল তৈরি করবেন, তাদের ডিসপ্লে নামের জন্য সঠিক পরিচয় ব্যবহার না করলেও চলবে।’

অন্যদিকে, ফেসবুকের নিয়ম হলো, ব্যবহারকারীদের মূল অ্যাকাউন্টে অবশ্যই তাদের সঠিক নাম ব্যবহার করতে হবে। এমনকি জার্মানিতে এর জন্য আইনি পদক্ষেপের ব্যবস্থাও রয়েছে, যার কারণে বিষয়টি বছরের পর বছর ধরে বিতর্কিত হয়ে আসছে।

তথ্যসূত্র: দ্য ভার্জ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »