শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


একসঙ্গে আছি, এক ছাদের নিচেই আছি: পরীমণি
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১১:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

একসঙ্গে আছি, এক ছাদের নিচেই আছি: পরীমণি

রাজের বাসায় থাকছেন না পরীমণি বা রাজ থাকছেন না পরীমণির বাসায়- গত কয়েকদিন ধরে এ নিয়ে চলে আলোচনা। তাদের বিচ্ছেদ হচ্ছে- এমন কথাও সংবাদ মাধ্যমে আসে। কিন্তু এরই মধ্যে বৃহস্পতিবার সমকালকে পরীমণি বললেন, ‘আমরা আলাদা থাকছি না, একসঙ্গেই আছি, এক ছাদের নিচে আছি।’

এর আগে বুধবার রাতে নায়িকা পরীমণি ছোট্ট ভিডিও প্রকাশ করেন ফেসবুকে। ভিডিওতে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাকে। ভিডিও দেখে অনেকে অনুমান করেন, স্বামী রাজের সঙ্গে তার মান-অভিমানের অবসান হয়েছে।  

রাজের সঙ্গে মান-অভিমান ও বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, ‘আমাদের মধ্য ঝগড়া হলেও আমরা তিনদিন ধরে এক ছাদের নিচে আছি। আমি মা হয়েছি, আমার সন্তান রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্যই এখন আমাদের সবকিছু।’

কথা বলে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে মান-অভিমান ভুলে এক হয়েছেন তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমণি। তার প্রমাণ হিসেবে ফেসবুকে পোস্টে দিয়েছেন স্বামী-সন্তানকে নিয়ে তার ছবি। বিস্তারিত জানতে চাইলে পরীমণি শুধু বলেন, ”২০ জানুয়ারি আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে, ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’। আমি পুরোদমে ছবিটির প্রচারণায় থাকছি। আপাতত এই ছবি নিয়েই থাকতে চাই।” 

এর আগে বছরের শুরুর দিন মধ্যরাতে পরীমণি এক স্ট্যাটাসে লিখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

গেল বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর এ বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী। গেল ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে পুত্রসন্তান, নাম রাখা হয়, শাহেম মুহাম্মদ রাজ্য।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »