বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


একাদশ শ্রেণিতে ভর্তি: লাগছে না মূল ট্রান্সক্রিপ্ট
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

একাদশ শ্রেণিতে ভর্তি: লাগছে না মূল ট্রান্সক্রিপ্ট

একাদশ শ্রেণিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে লাগছে না শিক্ষার্থীদের মূল ট্রান্সক্রিপ্ট। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মূল ট্রান্সক্রিপ্ট জমা না দেওয়ার বিষয়ে এমনটা নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনায় বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজভিত্তিক তালিকা আগামী ২১ জানুয়ারি www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে College Login প্যানেলে সংশ্লিষ্ট কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো।

কলেজে ভর্তির সময় শিক্ষার্থীর এসএসসি পাসের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার মূল এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জমা নেওয়া যাবে। শিক্ষার্থী মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিলে তাকে পরে এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ফেরত দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের অনলাইনে পাঠানো শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ভর্তি করতে হবে। ওই তালিকার বাইরে কোনও শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »