শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক শিক্ষকের : অবশেষে বরখাস্ত
প্রকাশ: ৮ আগস্ট, ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক শিক্ষকের : অবশেষে বরখাস্ত

বরিশাল খবর :
একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, শিক্ষক বরখাস্ত
রংপুরের পীরগঞ্জে প্রাইভেট পড়াতে গিয়ে একাধিক শিক্ষার্থীকে কৌশলে ফাঁদে ফেলে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি।ভুক্তভোগী এক ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা কমিটি ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।

সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষক পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট হাসানপাড়া (বাজারপাড়া) গ্রামের অনিল চন্দ্র মহন্তের ছেলে অনুপ কুমার মহন্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। পীরগঞ্জ উপজেলার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ২৬ জুলাই ধর্মীয় (কাব্যতীর্থ) শিক্ষক হিসেবে অনুপ কুমার মহন্ত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করেন।যোগদানের পর থেকেই তিনি ছাত্রীদের প্রাইভেট পড়ানোর নামে কৌশলে ফাঁদে ফেলে যৌন হয়রানি করেন বলে ১০-১২ জন ছাত্রীর অভিভাবক মৌখিক এবং এক ছাত্রী লিখিত অভিযোগ দেন। গত ১২ জুলাই জরুরি সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কমিটি। সভায় ওই শিক্ষকও উপস্থিত ছিলেন।

শিক্ষক অনুপ একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার কথা লিখিতভাবে স্বীকার করলে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম।

তিনি আরও জানান, শিক্ষক অনুপ কুমার তিন-চার মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ঘটনা ফাঁস হয়।

এদিকে ওই ঘটনা প্রকাশের পর অভিযুক্ত শিক্ষকের চূড়ান্ত বরখাস্তের দাবিতে এলাকাবাসী সংশ্লিষ্ট বিদ্যালয় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন। স্মারকলিপিতে ওই শিক্ষকের চূড়ান্ত বরখাস্তের দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল বলেন, ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রাশেদুন্নবী তালুকদার বলেন, ওই শিক্ষককে কেন চূড়ান্ত বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক অনুপ কুমার মহন্তের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »