শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


এক্সাইটেড, তবে নার্ভাস নই -মিথিলা
প্রকাশ: ১৭ জুন, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এক্সাইটেড, তবে নার্ভাস নই -মিথিলা
মাজহারুল তামিম :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার তার অভিষেক হচ্ছে বড় পর্দায়। চমকের বিষয় হচ্ছে, আগামীকাল শুক্রবার সিনেমায় অভিষেকের দিনে একই সঙ্গে ঢাকায় ‘অমানুষ’ এবং কলকাতায় ‘আয় খুকু আয়’ শিরোনামে এই অভিনেত্রীর দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। যার ফলে মিথিলা গড়তে যাচ্ছেন বিরল রেকর্ডও। দুই বাংলায় দুটি আলাদা সিনেমা মুক্তি দিয়ে বড় পর্দায় অভিষেক এবারই প্রথম কোনো শিল্পীর ক্ষেত্রে ঘটতে যাচ্ছে। তবে এই মুহুর্তে অফিসের কাজে মিথিলা সুদূর আফ্রিকার তানজানিয়ার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন।

মুক্তির আগ মূহুর্তে ঠিক কেমন অনুভূতি হচ্ছে? মিথিলা মুঠোফোনে বলেন, প্রথমবারের মতো আমার ছবি হলে মুক্তি পাচ্ছে সেটা খুঁশির কথা। আমার জন্য ভালো লাগার এবং একটা বিশেষ ব্যাপার। অবশ্যই এক্সাইটেড, তবে আমি খুব একটা নার্ভাস নই। কারণ কাজটা কেমন হয়েছে বা কতটুকু এফাের্ট দেয়া হয়েছে আমার জানা।

অমি খুব প্রাক্টিক্যাল এসব বিষয়ে। তাই আত্মবিশ্বাস আছে। দর্শকদের অনুরোধ করবো হলে গিয়ে ছবি দুটি দেখুন। কারণ বাংলা ছবির পাশে তো থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুক্তির সময় ঢাকা কিংবা কলকাতা কোথাও থাকতে পারবো না। তাই খানিকটা খারাপ লাগা কাজ করছে। ‘অমানুষ’ ও ‘আয় খুকু আয়’ সিনেমা দুটো কেন দর্শকের দেখা উচিত? এই অভিনেত্রীর উত্তর- ‘অমানুষ’ কর্মাশিয়াল ছবি। তবে এর গল্পটা ভীষণ আলাদা। এলিট ক্লাসের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি এই সিনেমায়। যে বিদেশ থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে। একটা পর্যায়ে সে কিডন্যাপিং এর শিকার হয়। এই ছবিটা সকল শ্রেণীর আসলে। আর ‘আয় খুকু আয়’ তে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি। সেখানে মফস্বলের নিম্নমধ্যবিত্ত পরিবারের একজন মা। ‘আয় খুকু আয়’ বাবা আর মেয়ের গল্প। ইমোশনাল একটা গল্প। সেখানে অনেক টুইস্টও আছে। ছবিটি ইন্টারেস্টিং।

 

 

আমাদের সবার প্রিয় বুম্বাদা, দিতিপ্রিয়াও আছে। এসব কারণেই দুটি সিনেমাই দর্শকের দেখা উচিত। দুটি সিনেমায় কাজের অভিজ্ঞতা কেমন ছিল? মিথিলা বলেন, চরিত্রের প্রস্তুতির কথা যদি  বলি, ‘অমানুষ’ সিনেমার মেয়েটি হাফ ইংলিশ হাফ বাংলায় কথা বলে। যার জন্য এক ধরনের প্রস্তুতি আমাকে নিতে হয়েছে। জঙ্গলের মধ্যে যখন কিডন্যাপ হয় তখন মেয়েটা স্ট্রাগল করে। প্রচুর দৌড়, ঝাপ দিতে হয়। যার কারণে ফিজিক্যালি আমাকে ভীষণ খাটতে হয়েছে। ফিজিক্যাল এবং মেন্টাল দুইভাবেই প্রিপারেশন নিতে হয়েছে। আমরা দিনের পর দিন জঙ্গলে থেকেছি। পুরোদমে করোনার সময়ে জঙ্গলে ঢুকেছি আর বের হইনি। জঙ্গলে থাকাটা একটা বিচিত্র অভিজ্ঞতা। ভীষণ সবুজ, পাখির ডাক জঙ্গলের যে পরিবেশটা ব্যক্তিগতভাবে ভীষণ উপভোগ করেছি। আর ‘আয় খুকু আয়’ -তে আমার উপস্থিতি কম সময়ের, তারপরও  আলাদা প্রস্তুতি নিতে হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের একজন নিম্ন মধ্যবিত্ত মায়ের চরিত্রটা কেমন হতে পারে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, হাসি সেটা আমাকে ধারণ করতে হয়েছে। ভাবতে হয়েছে। আমার মনে হয় স্বল্প উপস্থিতি থাকলেও দর্শক অমার চরিত্রটাকে ভালোবাসবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »