● ●


‘এক সপ্তাহ ধরে বেচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘এক সপ্তাহ ধরে বেচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’

‘মাসে কিস্তি দিতে হয় ৩৫ হাজার টাকা। এ ছাড়া দোকান ভাড়া ও কর্মচারীর বেতন দিতে হয় প্রায় ১৭ হাজার টাকা। আগে দিনে গড়ে ১০ হাজার টাকা বিক্রি হতো। সাত দিন ধরে বেচাবিক্রি নেই।  এখন কী করব কিছুই বুঝতে পারছি না। এমন চলতে থাকলে পথে বসা ছাড়া উপায় থাকবে না।’

কথাগুলো বলছিলেন বিকিরণ রোয়াজা। খাগড়াছড়ি সদরের আদালত সড়কে তাঁর কাপড়ের দোকান রয়েছে। পর্যটকেরাই মূলত এ দোকানের ক্রেতা। তবে আট দিন ধরে চলা রাঙামাটির সাজেকে অবরোধের প্রভাবে খাগড়াছড়িতে তেমন পর্যটক আসছেন না। সাজেকের অবস্থান রাঙামাটিতে হলেও এতে যেতে হয় খাগড়াছড়ি হয়ে। অনেকেই সাজেক ঘুরে আসার পর খাগড়াছড়ি শহরে বিভিন্ন কেনাকাটা করেন। এখন আর এ বিক্রি হচ্ছে না।

অবশ্য শুধু বিকিরণ রোয়াজা নন, তাঁর মতো একই অবস্থা খাগড়াছড়ির শতাধিক দোকান, হোটেল ও পরিবহনসংশ্লিষ্টদের। এক সপ্তাহ ধরে তাঁদের কারও তেমন আয় হয়নি। এ কারণে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।

.

খাগড়াছড়ি শহরের জুমলাইন মার্কেটের পাহাড়িকা নামের একটি দোকানের কর্মচারী মেকি চাকমা বলেন, ‘সাজেকে যাঁরা ঘুরতে যান, তাঁরাই মূলত আমাদের গ্রাহক। স্থানীয়দের আমাদের নিজস্ব টেক্সটাইলের পোশাকের প্রতি তেমন আগ্রহ নেই। সাজেক বন্ধ থাকায় খাগড়াছড়িতে পর্যটক নেই বললেই চলে। এক সপ্তাহ ধরে কোনো বেচাকেনা নেই। সোম ও মঙ্গলবার সারা দিনে এক টাকারও বিক্রি করতে পারিনি। দোকান খুলে সারা দিন বসে ছিলাম।’

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকার সাদামাটা হোটেলের মালিক দিদারুল আলম বলেন, সাজেক বন্ধ হওয়ার পর প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার টাকা লোকসান হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দোকান বন্ধ করে দিতে হবে।

শহরের মিলনপুর এলাকার গাইরিং হোটেলের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা বলেন, ‘সাজেক বন্ধ থাকায় আমাদের হোটেলের অর্ধেকের বেশি কক্ষ খালি। আমাদের হোটেলে তবু কিছু অতিথি রয়েছেন। কোনো কোনো হোটেলে একটি কক্ষেও অতিথি নেই।’

সাজেক অবরোধের প্রভাব পড়েছে খাগড়াছড়ির স্থানীয় পর্যটনকেন্দ্রেও। পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের কর্মচারী মনতোষ ত্রিপুরা বলেন, এক সপ্তাহ ধরে কোনো পর্যটক নেই। প্রতিদিন স্থানীয় ৪০ থেকে ৫০ জন পর্যটক আসছেন। সাজেক খোলা থাকার সময় প্রতিদিন চার–পাঁচ শ টিকিট বিক্রি হতো। এখন পর্যটকের অভাবে জিপ লাইন, জায়ান্ট সুইং বন্ধ রয়েছে। এতে চড়ার মতো কেউ নেই।

.

আট দিন ধরে সাজেকে অবরোধ

২২ অক্টোবর থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এটি এ দুই সংগঠনের তৃতীয় দফা অবরোধ। সংগঠন দুটির অন্যতম দাবি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা-সমর্থিত জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া।

তবে জেএসএস এ অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, সাজেকে সাধারণ মানুষের ওপর ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দীর্ঘদিনের নিপীড়ন ও হয়রানির বিষয়টি আড়াল করতেই এমন মনগড়া অভিযোগ তোলা হচ্ছে।

অবরোধের শুরু হয়েছিল চলতি ১১ অক্টোবর। ওই দিন তিন দাবিতে এক দিনের অবরোধ কর্মসূচি পালন করে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। ১৫ অক্টোবর দ্বিতীয় দফায় আবার অবরোধের ডাক দেওয়া হয়। অবশ্য শারদীয় দুর্গাপূজার জন্য ১৬ থেকে ২১ অক্টোবর কর্মসূচি স্থগিত করা হয়। দুর্গাপূজা শেষে ২১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় দুটি সংগঠন।

.

এরপর নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, ২২ সেপ্টেম্বর সকাল থেকে পর্যটকেরা সাজেক ছাড়তে শুরু করেন। তবে ফেরার পথে উজো বাজার এলাকায় গোলাগুলি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

সাজেকে অবরোধ চলাকালে হামলা, লাঠিপেটা এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন রাঙামাটি ও খাগড়াছড়িতে গত শনিবার অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »