সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার প্রেমের টানে অস্ট্রিয়ার যুবক দিনাজপুরে
প্রকাশ: ১২ আগস্ট, ২০২২, ৪:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এবার প্রেমের টানে অস্ট্রিয়ার যুবক দিনাজপুরে

দিনাজপুর প্রতিনিধি

প্রেম মানে না কোনো বাধা। প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে প্রায় প্রতিনিয়ত বাংলাদেশে ছুটে আসছেন ভিনদেশি তরুণ-তরুণী। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এসেছেন অস্ট্রিয়ার নাগরিক।

গত ৮ আগস্ট বাংলাদেশে আসেন অ্যাড্রিয়ান বারিসো নিরা নামের ওই অস্ট্রিয়ান যুবক। এরপর ছুটে যান উত্তরের জেলা দিনাজপুরে। গত ৯ আগস্ট রাতে দিনাজপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে প্রেমিকা নুসরাত জাহান রুম্পাকে বিয়ে করেন তিনি। রুম্পা দিনাজপুর শহরের উপশহর ৫ নম্বর ব্লকের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

জানা গেছে, আমেরিকায় রুম্পা ও অ্যাড্রিয়ানের আত্মীয়র বাসার পাশাপাশি। ২০১৯ সালে সেখানে তাদের পরিচয় হয়। এরপর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথা হয়। ২০২০ সালে তারা একে অপরকে বিয়ে করতে সম্মত হন। কিন্তু করোনাভাইরাসের তা আর সম্ভব হয়নি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমায় গত ৮ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছান অ্যাড্রিয়ান। এর পরদিন রুম্পার পরিবারের লোকজন ও আত্মীয়দের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

রুম্পা বলেন, মনের দিক থেকে অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। তার ব্যবহার খুব ভালো। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারাজীবন এভাবে একসাথে থাকতে পারি।

বিয়ের পর রুম্পাকে নিজ দেশে অস্ট্রিয়ায় নিয়ে যেতে যান অ্যাড্রিয়ান। কিন্তু তাতে অন্তত ৬ মাস সময় লাগবে বলে জানান রূম্পা। তার ভাষ্য, সে আমাকে নিয়ে তার দেশে যেতে চায়। কিন্তু হঠাৎ করে তো আর সেখানে যাওয়া যায় না। তাতেও প্রায় ৬ মাসের মত সময় লাগবে। এ দেশে এসে সে খুব খুশি হয়েছে। এদেশের প্রকৃতি, মানুষ তার খুব ভালো লাগছে বলে আমাকে জানিয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর প্রেমিকাকে বিয়ে করতে পেরে বেশ উচ্ছ্বসিত অ্যাড্রিয়ান। তিনি বলেন, দীর্ঘ ৪ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে যেমন দেখেছি, বাস্তবে সে তার চেয়েও অনেক ভালো। এ দেশের প্রকৃতি ও মানুষ খুব ভালো। এ দেশের খাবার খুব সুস্বাদু। আমি স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই। আমি বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »