সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার মায়ের জন্য পাত্র খুঁজছে মেয়ে, ফেসবুকে বিজ্ঞাপন
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১১:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এবার মায়ের জন্য পাত্র খুঁজছে মেয়ে, ফেসবুকে বিজ্ঞাপন

অনলাইন ডেস্ক
“এবার মায়ের জন্য পাত্র খুঁজছে মেয়ে, ফেসবুকে বিজ্ঞাপন”

 

সম্প্রতি মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে বিজ্ঞাপন দেন কেরানীগঞ্জের দুই ভাই। বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়। এবার শিক্ষিকা মায়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ফারাহ জামান নামে এক মেয়ে।

ওই পোস্ট থেকে জানা যায়, ফারাহ জামান রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি সম্পন্ন করেছেন।

রেহমান মুশফিক নামে তার একজন বড় ভাই রয়েছেন। তিনি ‘এ’ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য কানাডা পাড়ি জমিয়েছেন। ফারাহও কয়েক দিন পর চলে যাবেন। তাই মা মুস্তারি পারভীনের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।

ফারাহ ফেসবুকে ‘বিসিসিবি মেট্রিমনিয়াল : হেভেনলি ম্যাচ’ নামে একটি গ্রুপে পোস্ট দিয়ে তার ডিভোর্সি মায়ের জন্য পাত্র খোঁজেন। মঙ্গলবার রাতে তিনি এই পোস্ট করেন। সেখানে মায়ের চারটি ছবি জুড়ে দেন ফারাহ।

সেই পোস্টে ফারাহ উল্লেখ করেন, সাত বছর প্রেমের পর ১৯৯৬ সালে ফারাহ-মুশফিকের বাবা-মা বিয়ে করেন। কিন্তু ২০১০ সালে ১৪ বছরের সংসারের ইতি ঘটে। এর পর থেকে দুই সন্তানকে একাই মানুষ করার দায়িত্ব নেন মুস্তারি পারভীন। তার মায়ের বয়স এখন ৪৫ বছর। একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন মুস্তারি পারভীন। মায়ের একাকিত্বের কথা ভেবে ফেসবুক গ্রুপে একটি বিজ্ঞপ্তি পোস্ট করেন ফারাহ।
মায়ের জন্য কেমন পাত্র চান, সেটাও পোস্টে জানিয়ে দিয়েছেন ফারাহ। তিনি লিখেছেন, ‘পাত্রের বয়স ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হলে ভালো হয়। পাত্রকে শিক্ষিত, ভালো ব্যক্তিত্বসম্পন্ন ব্যবসায়ী অথবা চাকরিজীবী হতে হবে। পাত্র যেন অবশ্যই ঢাকার মধ্যে বসবাস করে। কেউ আগ্রহী হলে আমাকে ইনবক্স করুন। ’

মায়ের প্রাত্র খোঁজা সম্পর্কে ফারাহ গণমাধ্যমকে বলেন, ‘ভাইয়া গত মাসে কানাডা চলে গেছে। সম্প্রতি আমারও ভিসা এসেছে। আমিও হয়তো সেপ্টেম্বরের দিকে যাব। আমি চলে গেলে আম্মু একদম একা হয়ে যাবে। এ জন্য আম্মুর জন্য একজন জীবনসঙ্গী খুঁজছি। ’

তিনি আরো বলেন, ‘আম্মুকে বুঝিয়ে রাজি করিয়েছি। এরপর আম্মুও রাজি হয়েছে। আম্মুর অনুমতি নিয়েই ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। ’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »