শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


এম এমদাদ হোসাইন বুলবুল’র তিন কবিতা
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২২, ৯:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এম এমদাদ হোসাইন বুলবুল’র তিন কবিতা

এম এমদাদ হোসাইন বুলবুল’র তিন কবিতা

১.
পাহাড়ে হেলান দিয়ে নিস্তব্ধ রাত্রি ঘুমায়
আমি বিনিদ্র জেগে থাকি তোমাকে দেখার আশায়
সমুদ্রের গর্জনে ভয়ার্ত পাহাড়ের খাদে যে দাঁড়িয়ে থাকে
তার কি আছে ভয়,কোন কিছু হারানোর
যে সঙ্গোপনে নিজেকে হারিয়েছে অবলীলায়।
নিশাচর পাখির আনাগোনা গাছ থেকে গাছের মাথায়
রাতের নিরবতা ভাঙ্গে কুকুর শেয়ালের ডাক
বিরহী বধু ভাবে-যামিনী না পোহাক
বহু দিন পর পেয়েছে সে মিলনের স্বাদ
নিরবতারও ভাষা আছে স্বপ্ন দেখে বোবা
অন্তরময় যদি অন্তরে রয় দেহের বিরহে কি এসে যায়
আত্মা মিলে পরমাত্মায় মনসুরে তখন আনাল হক কয়
ফানা যে হয় প্রেমের মাঝে, হকের দাবী তারই সাজে
এক দেহেতে দু’জন মিলে-মীমের পর্দা দূর করিলে
জ্ঞান নয়ন যাবে খুলে চিনবে কে রব,রব্বানা।

২.
মানুষ কে?

আমাদের চারপাশে হাত পা মাথাওয়ালা ডিগ্রীধারী
সবগুলো কি মানুষ?
পাশে বসে নাজাজ আদায়কারী যার কপালে কালচে দাগ
মহাভারত বেদ বাইবেল পড়া পুরুতঠাকুর
যাদের মাথায় পাগড়ী, গলায় পৈতা, গেরুয়া বসন
কপালে চন্দনের তিলক
এর সবগুলো কি মানুষ?
যাদের খাবারের অভাব নেই তবুও কৃত্রিম সঙ্কট তৈরি করে
চালের দাম বাড়ায়
হাজার বিঘা জমির মাঝে লোভ থাকে অসহায়ের এক গন্ডায়
অধিক মুনাফার লোভে রডের বদলে বাঁশ লাগায়
ঈদ বড়দিন পূজোর অযুহাতে যারা ফাইল আটকায়
অধিক ঘুষের আশায়
তাদেরকে কি মানুষ বলা যায়?
শ্রেণিকক্ষে না পড়িয়ে প্রাইভেটে বাধ্য করে
মাছের ফুলকায় রঙ লাগিয়ে পঁচা মাছ তাজা করে
পকেটে ইয়াবা দিয়ে নির্দোষীকে চালান করে
এরা কি মানুষ হতে পারে ?
পোশাকেতে পরিপাটি গাড়ি বাড়ি সমাজপতি
চেহারায় নূরানী জ্যোতি দেখতে ঠিক মানুষের ন্যয়
আসলেতে মানুষ নয়।
বাহিরে নক্সা করা, ভিতরে মরিচাধরা
মানুষের রূপ ধরে করে শুধু অভিনয়
মানুষ রূপের পশুটাকে চিনতে কিছু সময় লাগে
যখনেতে চেনা যায় তখন আমার মন চায়
সবাই মিলে হিসু করি মানুষ রূপী পশুটার গায়
পয়োনিষ্কাশনের সংযোগ দেই তার মুখে
ট্যাঙ্ক বসাই তার মাথায়।

৩.
ওহে মদীনাওয়ালা

ওহে উদয়াচলের রবি অস্তাচলে যাও যদি
ওহে মাশরেকি হাওয়া মাগরিবে যাও যদি
ওহে পূবাকাশের শশী পশ্চিমাকাশে পৌঁছি
গিয়ে নবীর রওজায় আমার সালাম দিও তাঁর রাঙ্গা পায়।
তাঁর চরণে চুমু খেয়ে সওগাত দিও আমার হয়ে
বাংলাদেশের আকাশ হতে যে বায়ু যায় মরুর পথে
শত ভক্তের কান্না তাতে যারা দেখতে পায়নি নবীজিকে
তায়েফ বাসীর নির্মমতা ইবনে কামিয়া ফাটালো মাথা
দাঁত মোবারক ভেঙ্গে গেল শিরস্ত্রানের আংটা ঢুকে
লোহিতে ভাসিল বদন দেখে সবাই করে রোদন
যার জন্য দুনিয়া সৃজন,কাঁদেন সদা উম্মতের কারণ
দেখলে যার নূরানী বদন ক্ষুধা তৃষ্ণা মিটে যায়
তাঁকে যেজন আঘাত করে হাবিয়ায় রাখিও তারে
শুনিয়া উহুদের কথা যার অন্তরে লাগে ব্যথা
না দেখিয়া নবীজিকে কাঁদেন যেজন নবীর শোকে
মরুর বায়ে মিশে তাহা অঞ্জলি দেয় নবীর পায়।
ওহে মদীনাওয়ালা মনেতে অনন্ত জ্বালা
তব প্রেমের রৌশনিতে মন কর উতলা।

লেখক :
এম এমদাদ হোসাইন বুলবুল

কবি,সাহিত্যিক ও লেখক।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »