বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


এম এ খালেকের সেই ১৫০ কোটি টাকার বাড়িতে ঝুলছে জব্দের নোটিশ
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২৩, ১:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এম এ খালেকের সেই ১৫০ কোটি টাকার বাড়িতে ঝুলছে জব্দের নোটিশ

আর্থিক প্রতিষ্ঠান ফারইস্টের সাবেক চেয়ারম্যান কারাবন্দি এম এ খালেকের ১৫০ কোটি টাকার বাড়িটি আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে। সোমবার রাজধানীর বারিধারায় বাড়ির প্রবেশমুখে জব্দ সংক্রান্ত আদালতের আদেশ টাঙিয়ে দেয় পুলিশ। অর্থ পাচার প্রতিরোধ আইনে করা এক মামলায় ওই আদেশ দেন আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, এম এ খালেকের বিরুদ্ধে ৫১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি। এরমধ্যে গত ৯ জানুয়ারি আদালত এই বাড়ি জব্দের আদেশ দেন। সেই আদেশই সিআইডির পক্ষ থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন আদালত।

সংশ্নিষ্ট সূত্র জানায়, উদ্যোক্তা এম এ খালেক বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা, সিকিউরিটিজ কোম্পানিসহ অনেক প্রতিষ্ঠান গড়ে তোলেন। একপর্যায়ে তিনি তাঁর বিভিন্ন কোম্পানি থেকে টাকা সরিয়ে ওই বাড়ি কিনেছিলেন, যা অর্থ পাচার প্রতিরোধ আইনে অপরাধ। তাঁর স্ত্রী ও সন্তান কানাডায় বসবাস করছেন। নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী ২০১০ সাল থেকে নিজের বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা স্থানান্তর শুরু করেন এম এ খালেক। পরের ৮ বছরে তিনি সরিয়ে ফেলেন ১ হাজার ২৮৩ কোটি টাকা।

বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া আদেশে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেডের চেয়ারম্যান পদে থেকে এম এ খালেক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১৩৫ কোটি টাকা আয় করেছেন। ওই অর্থ তিনি কানাডায় পাচার করে বাড়ি কেনাসহ সম্পদ গড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ছাড়া দেশে নামে-বেনামে সম্পদ রয়েছে তাঁর।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »