মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঐতিহ্যবাহী বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সুজন আহমেদ
প্রকাশ: ২১ জুন, ২০২২, ৯:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঐতিহ্যবাহী বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সুজন আহমেদ

স্টাফ রিপোর্টার : বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন জননন্দিত ছাত্রনেতা সুজন আহমেদ। বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছাত্রনেতা সুজন আহমেদকে বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। শিক্ষানুরাগী সুজন আহমেদ এ ছাড়াও ২৮ নং মধ্য বাহেরচর ঘোষকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান ছাত্রনেতা সুজন আহমেদ স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিএম কলেজে অধ্যয়নকালে ছাত্রমৈত্রীর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বিভিন্ন প্রগতিশীল ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি একজন অন্যতম সংগঠক। পরবর্তীকালে ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন । এ ছাড়াও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতানের একান্ত সচিব হিসেবে দীর্ঘ ৫ বছর তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতির পাশাপাশি নিজ এলাকায় শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন সুজন আহমেদ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »