শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে লাখো মুসুল্লীদের ঢল
প্রকাশ: ১১ জুলাই, ২০২২, ১২:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে লাখো মুসুল্লীদের ঢল

বরিশাল খবর :
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদ-উল-আজহার ১৯৫তম জামাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জুলাই) সকাল ৯টায় ঈদের নামাজ শুরু হয়। নামাজে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশ নেন।

এতে ইমামতি করেন মাওলানা হিফজুর রহমান। নামাজ শেষে যুদ্ধবিগ্রহ ও করোনাভাইরাসমুক্ত বিশ্ব, দেশের উন্নয়ন-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে মুসল্লিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও পৌর মেয়র মাহমুদ পারভেজ।

ঈদের জামাতকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় শোলাকিয়া ও আশাপাশের এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মুসল্লিদের ঈদগাহ মাঠে ঢুকতে হয়। তবে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পরও স্বাস্থ্যিবিধির বিষয়টি ছিল অনেকটাই ঢিলেঢালা।  মাস্ক পরে, নিরাপদ দূরত্ব বজায় রেখে মাঠে প্রবেশের নির্দেশনা থাকলেও অনেককে মাস্ক ছাড়াই মাঠে যেতে দেখা যায়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, এবার নিরাপত্তা নিয়ে কোনো হুমকি ছিল না। তারপরও শোলাকিয়ার গুরুত্ব বিবেচনায় রেখে চার স্তরের নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছিল। এখানে নামাজ পড়তে এসে মুসল্লিরা যেন নিরাপত্তা নিয়ে শঙ্কায় না থাকেন, তাদের মধ্যে কোনো অস্বস্তি না থাকে, সেভাবেই তাদের নিরাপত্তা দেওয়া হয়।

ভোর থেকেই ঈদগাহ মাঠে আসতে থাকেন মুসল্লিরা। ৯টার আগেই ভরে যায় মাঠ। প্রতিবারের মতো এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধায় দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। একটি ট্রেন ভৈরব থেকে, অন্যয়টি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যায়। ঈদগাহ এলাকায় কয়েকটি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের একটি দল মোতায়েন ছিল। স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন বিপুল সংখ্যক স্কাউট সদস্য।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, লক্ষাধিক মুসল্লি এবার শোলাকিয়ায় ঈদ-উল-আজহার নামাজ পড়েছেন। ঈদগাহ কমিটির পক্ষ থেকে আগত মুসল্লিদের সবধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। সবমিলে এখানে যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ ছিল, তা সত্যি মুগ্ধ হওয়ার মতো।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, দিনরাত পরিশ্রম করে পৌরসভার পক্ষ থেকে মাঠটি নামাজের উপযোগী করা হয়। তাছাড়া দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের আতিথ্য ও তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের আন্তরিকভাবে সচেষ্ট ছিলাম।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »