সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওএমএস’র ১৮৬ মণ চালসহ আ’লীগ নেতা আটক
প্রকাশ: ১১ এপ্রিল, ২০২০, ৭:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ওএমএস’র ১৮৬ মণ চালসহ আ’লীগ নেতা আটক

 

জামালপুর প্রতিনিধি : করোনা প্রভাবে সৃষ্ট পরিস্থিতির কারণে দুস্থদের জন্য বরাদ্দ ১৮৬ মণ চাল পাচারের অভিযোগে জামালপুর সদর উপজেলার তুলশীর চর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওএমএস (খাদ্যবান্ধব কর্মসূচি) ডিলার তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) সকালে একই জেলার নরুন্দী ইউনিয়নে তার গোডাউন ও রাস্তায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে করে পাচারের সময় এসব চাল জব্দসহ তাকে আটক করা হয়।
খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল এলাকার দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে বিক্রি করার কথা থাকলেও তিনি তা বিতরণ না করে পাচারের চেষ্টা করেছিলেন বলে জানান গোয়েন্দা সংস্থার এক দায়িত্বশীল কর্মকর্তা।
পরে সংস্থাটির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৬ মণ (৭ হাজার ৪৪০ কেজি) চাল জব্দ করে এবং চাল কালোবাজারির সাথে জড়িত থাকায় অভিযোগে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে জামালপুর সদর থানা পুলিশ।

জামালপুর পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চাল কালোবাজারীর সঙ্গে যারা জড়িত তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »