শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ওয়াইফাইতে ভালো স্পিড পেতে যেখানে রাখবেন রাউটার
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ওয়াইফাইতে ভালো স্পিড পেতে যেখানে রাখবেন রাউটার

এখন ঘরে ঘরে ওয়াইফাই। তবে ঘরের সঠিক জায়গায় ওয়াইফাই ডিভাইস বা রাউটার না রাখার কারণে ঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না অনেকেই। ফলে ওয়াইফাই অনেকের কাছে সুবিধার চেয়ে ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কিছুটা সতর্কভাবে ব্যবহার করলেই ওয়াইফাইয়ের স্পিড বাড়ানো সম্ভব।

কয়েকটি খুব সাধারণ নিয়ম মেনে চললেই ওয়াইফাই রাউটারের ক্ষমতা বাড়ানো সম্ভব। চলুন জেনে নিই সেসব নিয়মগুলো-

রাউটারটি এমন জায়গায় সেট করতে হবে, যাতে চারিদিকে সম দূরতে সিগন্যাল দিতে থাকে। যদি কোনও রাউটারকে বাড়ির কোনো একটি কোনে রাখা হয় তাহলে বাড়ির ঠিক বিপরীত কোনে সিগন্যাল পেতে সমস্যা হতে পারে। তাই সবসময় বাড়ির ঠিক মাঝ অংশে ওয়াইফাই রাউটার রাখা প্রয়োজন। কারণ এতে নেটের স্পিড বাড়ির যে কোনো অংশ থেকে সমানভাবে পাওয়া সম্ভব।

কোথায় রাখা যাবে না

কোনো দেয়াল বা কোনো ধাতব পদার্থ থাকলে ওয়াইফাই রাউটারের সিগন্যাল সঠিকভাবে ছড়াতে পারে না। তাই এমন জায়গায় ওয়াইফাই রাউটার রাখা উচিত যেখানে কোনো দেয়াল বা সিলিংয়ে ডাক্ট জাতীয় কিছু না থাকে। এতে সিগন্যাল পেতে সমস্যা হতে পারে। তাই বাড়ির যে অংশে ডাক্ট থাকে সেই অংশে ওয়াইফাই রাউটার না বসানোই উচিত।

কোনও ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখতে হবে

টিভি, রেফ্রিজারেটর বা ব্লুটুথ সবসময় অন থাকে এই জাতীয় কোনও ডিভাইস থেকে রাউটারকে দূরে সরিয়ে রাখতে হবে। কারণ এই ডিভাইসগুলো কাছে থাকলে রাউটারের পারফর্মেন্সের ওপর প্রভাব পড়তে পারে। কমে যেতে পারে ইন্টারনেট স্পিড। তাই ইলেকট্রনিক্স বা ব্লুটুথ ডিভাইস থেকে রাউটার দূরে রাখুন।

এয়ার ওয়েভ থেকে রাউটার দূরে রাখতে হবে

অধিকাংশ রাউটারের ক্ষেত্রে ২.৪জিএজে ওয়ারলেস ব্যান্ড ব্যবহৃত হয়। সেক্ষেত্রে রাউটারের কাছাকাছি যদি কোনও কোনও ব্লুটুথ বা অন্য কোনও ওয়ারলেস ডিভাইস থাকে, তবে তার ফলে ওয়াইফাইয়ের কার্যক্ষমতার ওপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে ।

আয়না থেকে দূরে রাখতে হবে

যে কোনো ওয়াইফাই রাউটারের ভালো পারফর্মেন্সের জন্য আয়না থেকে দূরে রাখতে হবে। কারণ আয়নার মাধ্যমে ওয়াইফাই সিগন্যাল রিফ্লেক্ট হয়ে যায়। সে কারণে আয়না থেকে ওয়াইফাই রাউটার দূরে রাখা দরকার।

উঁচু জায়গায় রাউটার রাখতে হবে

সাধারণত ওয়াইফাই রাউটার উপর থেকে নীচের দিকে সিগন্যাল দিতে থাকে। তাই যত উঁচু জায়গায় ওয়াইফাই রাউটার রাখা যাবে তত ভালো স্পিড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নীচের দিকে রাউটার রাখলে স্পিড কমতে থাকে ।

অ্যান্টেনার পজিশন ঠিক রাখতে হবে

প্রতিটি রাউটারের অন্তত একটি অ্যান্টেনা থাকে। কোনও কোনও ক্ষেত্রে একাধিক থাকে। যেসব ক্ষেত্রে একাধিক অ্যান্টেনা থাকে সেক্ষেত্রে দুটি অ্যান্টেনা উল্লম্বভাবে রাখা উচিত। এতে ইন্টারনেটের স্পিড বেশি পাওয়া সম্ভব। তাই অ্যান্টেনা সর্বদা উল্লম্বভাবে রাখা দরকার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »