সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক
প্রকাশ: ৫ আগস্ট, ২০২২, ৩:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। খবর এনডিটিভির।দ্রব্যমূল্য, বেকারত্ব, জিএসটির হার বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার কংগ্রেসের ডাকা কর্মসূচি চলাকালে রাহুলকে আটক করা হয়।কর্মসূচি পালনের লক্ষ্যে কংগ্রেস নেতারা আজ সকালে দিল্লিতে দলের সদর দপ্তরে জড়ো হন।কংগ্রেস সদর দপ্তরের বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করলে দলটির নেতাদের বাধা দেয় দিল্লি পুলিশ।এই বিক্ষোভে দলীয় নেতাদের সঙ্গে অংশ নেন রাহুল। একপর্যায়ে তাঁকে আটক করে দিল্লি পুলিশ।কংগ্রেস আজ দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। এর অংশ হিসেবে দলটির ওয়ার্কিং কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের ‘পিএম হাউস ঘেরাও’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা।অন্যদিকে লোকসভা ও রাজ্যসভার কংগ্রেস সদস্যদের দেশটির পার্লামেন্ট ভবন থেকে ‘চলো রাষ্ট্রপতি ভবন’ যাত্রা করার কথা।দলটির রাজ্য ইউনিটগুলোরও আজ সারা দেশে বিক্ষোভ করার কথা।কংগ্রেসের কর্মসূচি সামনে রেখে দিল্লির কিছু অংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।বিধিনিষেধের উদ্ধৃতি দিয়ে দিল্লি পুলিশ জাতীয় রাজধানীতে বিক্ষোভ করার জন্য কংগ্রেসকে অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।কর্মসূচির আগে রাহুল গান্ধী বলেন, তাঁরা গণতন্ত্রের মৃত্যু দেখছেন। প্রায় এক শতাব্দী আগে থেকে শুরু করে একটু একটু করে ভারতকে গড়ে তোলা হয়েছে। অথচ সেই ভারতকে আজ চোখের সামনে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে-ই এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তাকেই নিষ্ঠুরভাবে আক্রমণ করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে। জেলে পোরা হচ্ছে। মারধর করা হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »