রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কখনও ম্যাজিস্ট্রেট, কখনও এসিল্যান্ড পরিচয়ে প্রতারণা করতেন সুমন সাহা
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২২, ৪:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কখনও ম্যাজিস্ট্রেট, কখনও এসিল্যান্ড পরিচয়ে প্রতারণা করতেন সুমন সাহা

কখনও ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার কখনও পিরোজপুর জেলার মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন। অবশেষে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন প্রতারক সুমন সাহা।

শুক্রবার নগরীর মুন্সিপাড়া ইস্পাহানী লেন এলাকার ৪৮/৪নং হোল্ডিংয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমনের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর খেজুরবাড়িয়া গ্রামে। তার বাবার নাম শ্যামল কুমার সাহা।

পুলিশ জানায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে সুমনের বিরুদ্ধে শুক্রবার ফেনী জেলার সোনাগাজী মডেল থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে ফেনী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে প্রতারণার অভিযোগে গত ১৭ মে তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় আরেকটি মামলা হয়েছিলো।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান জানান, গত ২ অক্টোবর দুপুরে ফেনী জেলার সোনাগাজী বাজারের মদিনা মিষ্টিমেলা দোকানের মালিক মো. হেদায়েত উল্যাহকে ফোন দেয় প্রতারক সুমন। সে নিজেকে ফেনী জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ পরিচয় দিয়ে মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানায়। দোকান মালিক মোবাইল কোর্ট পরিচালনা না করার জন্য অনুরোধ করলে ‘কথিত ম্যাজিস্ট্রেট’ তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯২৯-৬৮৬৩৪৫ এর নগদ এ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠাতে বলে। মো. হেদায়েত উল্লাহ ওই দিনই ২ হাজার টাকা পাঠান। পরে খোঁজ নিয়ে প্রতারণার বিষয়টি ধরা পড়লে বাজারের ব্যবসায়ীরা বিষয়টি ফেনী জেলা পুলিশকে জানায়।

বি এম নুরুজ্জামান জানান, ফেনী জেলা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, প্রতারকের অবস্থান খুলনা মহানগরী এলাকায়। ফেনী জেলা পুলিশের অনুরোধে শুক্রবার সকালে প্রতারক সুমন সাহাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিনটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুমন সাহা জানায়, সে দীর্ঘদিন ধরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসক, পুলিশ সুপার পরিচয়ে ফোন করে টাকা হাতিয়ে নিতো। প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড প্রতারণা শেষে ভেঙে ফেলে সে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »