● ●


কবে থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কবে থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২০: ৪৪

তৈরি পোশাক (গার্মেন্টস) শ্রমিকদের নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে এবং শ্রমিকরা ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি ও শ্রমিকদের দাবি নিয়ে বক্তব্য রাখার সময় তিনি এ তথ্য জানান।

সংসদে বক্তব্য রাখার সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নতুন শ্রম আইনে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত মজুরির তিন বছর পূর্ণ হওয়ার আগেই গত ২৭ অক্টোবর সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ১ নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।

অতীতের মজুরি বোর্ডগুলো কাজ শেষ করতে সাত থেকে আট মাস সময় নিলেও বর্তমান সরকার ডিসেম্বরের মধ্যেই মজুরি পুনর্নির্ধারণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে বলে জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে—মাননীয় প্রধানমন্ত্রী মজুরি বোর্ডের কাছে নির্দেশনা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই যাতে এই মজুরি পুনর্নির্ধারণ করা হয় এবং পহেলা ডিসেম্বর থেকে কার্যকর করা হয়, যেটা তারা পহেলা জানুয়ারিতেই পাবেন।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ছয়টি শ্রমিক অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, শ্রমিক এলাকায় শিশু কল্যাণ ট্রাস্টের আওতা সম্প্রসারণ, ওএমএস কার্যক্রম বৃদ্ধি এবং শ্রমিক পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও আন্তর্জাতিক যুদ্ধের কারণে জ্বালানি খাতে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয়ের চাপ থাকা সত্ত্বেও সরকার শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না, এটি বর্তমান সরকার পরিষ্কারভাবে মনে করে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, চাঁদাবাজি বন্ধ এবং এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোকে সরকারের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীর দিনে টাঙ্গাইল সফরের অভিজ্ঞতা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, শ্রমিকদের ন্যায়সংগত দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কোনো ‘পতীত শক্তি’ যাতে দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল বা ধ্বংস করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »