সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনা নিয়ে গবেষণা প্রকাশের ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২০, ২:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনা নিয়ে গবেষণা প্রকাশের ওপর চীনের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক ॥ নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎস সম্পর্কে একাডেমিক গবেষণা প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। নতুন নীতিমালা অনুযায়ী, কোভিড -১৯ এর সমস্ত একাডেমিক গবেষণা প্রকাশের জন্য জমা দেওয়ার আগে এগুলোকে যাচাই করা হবে।

কেন্দ্রীয় সরকারের এই নির্দেশনা এবং অনলাইন বিজ্ঞপ্তি চীনের দুটি বিশ্ববিদ্যালয় প্রকাশ করে। পরে এই বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে।

ভাইরাসটির উৎস সম্পর্কে যে গবেষণাগুলো করা হবে তা প্রকাশের আগে কেন্দ্রীয় সরকার অতিরিক্ত যাচাই-বাছাই করবে। খবর সিএনএনের

তবে ফেব্রুয়ারিতে প্রকাশিত এ ধরনের গবেষণা পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। হংকংয়ের চিকিৎসা বিজ্ঞানের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, একটি আন্তর্জাতিক মেডিকেল জার্নালে কোভিড -১৯ নিয়ে একটি ক্লিনিক্যাল বিশ্লেষণ প্রকাশের জন্য তিনি চীনের গবেষকদের সহযোগিতা করেছিলেন। ফেব্রুয়ারিতে প্রকাশিত ওই গবেষণা আগে থেকে যাচাই করা হয়নি।

তবে এখন চীনের জারি করা এই নিষেধাজ্ঞা নিয়ে গবেষকরা বলছেন, করোনা মহামারীর উৎস সম্পর্কে না জানাতেই দেশটি এই নিষেধাজ্ঞা জারি করেছে।

প্রাণঘাতি এই ভাইরাসটি গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে বিশ্বের ১ লাখের ওপর মানুষ প্রাণ হারিয়েছে।

জানুয়ারির শেষের দিকে চীনা গবেষকরা আন্তর্জাতিক মেডিকেল জার্নালে কোভিড -১৯ নিয়ে একটি সিরিজ প্রকাশ করে। সেখানে করোনাভাইরাসের উৎপত্তি, এর প্রাদুর্ভাব নিয়ে তথ্য দেওয়া হয়। তবে সিরিজটি প্রকাশের পর এই প্রাদুর্ভাবের সরকারি হিসাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্ক সৃষ্টি হয়।

এরপর থেকেই চীনা কর্তৃপক্ষকে কোভিড-১৯ নিয়ে গবেষণা প্রকাশে নতুন নীতিমালা প্রনয়ণ করতে দেখা যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক চীনা গবেষক জানিয়েছেন, পদক্ষেপটি উদ্বেগজনক। এই ধরনের নীতিমালা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায প্রকাশে বাধা সৃষ্টি করবে।

সোমবার সকাল পর্যন্ত বিশ্ব ১৮৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৮ হাজার ৫০৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ১৮৫ জন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »