মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনা বিপর্যয়ে বরিশালে এফ এফ এল বিডি ফাউন্ডেশনের উপহার প্রদান
প্রকাশ: ১৩ মে, ২০২০, ৩:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনা বিপর্যয়ে বরিশালে এফ এফ এল বিডি ফাউন্ডেশনের উপহার প্রদান

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় পৃথিবীর বিভিন্ন দেশ লকডাউনে রয়েছে। ফলে বিপাকে পড়েছে বাংলাদেশসহ বিভিন্ন দেশ। বাংলাদেশেও লকডাউন থাকায়  প্রচুরসংখ্যক মানুষের কর্ম নেই।  ফলে বর্তমান পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন দিনমজুর ও অসহায় মানুষ।


সব কিছু বন্ধ থাকায় কাজের চাহিদা ও ব্যবসা বাণিজ্য নেই। ফলে এমন জরুরি পরিস্থিতিতে  খাবার, বাসা-ভাড়াসহ আর্থিক সংকটে পড়েছেন হাজারও মানুষ ।

এমন পরিস্থিতি বিবেচনায় আবারও উপহার প্রদান ও করোনা প্রতিরোধে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন।

১৩ মে বেলা ১১টায় এফ এফ এল বিডি ফাউন্ডেশন কার্যালয়ে অর্ধশত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তার মধ্য রয়েছে  মিনিকেট চাল,আলু,পিয়াজ,ডাল,চিনি,চিড়া,বুট,মুড়ি,সেমাই, সাবান,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।
এই দুর্যোগকালীন সময়ে দ্বিতীয় বারের মতমত এগিয়ে এসেছে এফ এফ এল বিডি ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যরা।

­
এফ এফ এল বিডি ফাউন্ডেশনের সহায়তায় এ উপহার প্রদান করা হয়। যারা সহোযীতা করেছেন তাদের কে ধন্যবাদ জানিয়েছে এফ এফ এর বিডি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এফ এফ এল বিডি ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম সর্বত্র প্রশংসিত হয়েছে।

বিতরনকালে উপস্থিত ছিলেন স্পার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হুসাইন ,সমবায় কর্মকর্তা কামরুল আহসান,
এফ এফ এল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানী, কোষাধ্যক্ষ নাজমুল সানী, শোভন সাহা, সদস্য  কাওসার, সৈয়দা সুলতানা হ্যাপী ,সোহেল রানা,মমতাজ,নুসরাত প্রমুখ।

কার্যক্রম সম্পর্কে মামুনুর রশীদ নোমানী বলেন, ‘এই দু্র্যোগ মুহূর্তে যেসব ভাই ও বোনেরা খাদ্য সংকটে আছেন তাদেরকে সহায়তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
এফ এফ এল বিডি ফাউন্ডেশনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সাধ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। সেই সাথে  বিত্তবানদের অনুরোধ করব তারা যেন তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে এগিয়ে আসেন।
চলমান এই সংকটে যারা দিনাতিপাত করছেন তাদের যথা সম্ভব সাহায্য করুন।

পুরো পৃথিবী নভেল করোনাভাইরাসে আজ বিপর্যস্ত, তারমধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইউরোপ মহাদেশ। ইতালি, স্পেন, জার্মান, ফ্রান্স তৈরি হয়েছে মৃত্যুপূরীতে! এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশেও আতংক বিরাজ করছে।
উল্লেখ্য,৪ এপ্রিল প্রথম পর্যায়ে এফ এফ এল বিডি ফাউন্ডেশন বরিশালে খাদ্য সহায়তা ও করোনা প্রতিরোধে বিভিন্ন কার্য্যক্রম শুরু করে।

ক্ষুদ্র প্রচেষ্টা, সামর্থ্য অল্প ।
যতটুকু পারি, যার যার জায়গা থেকে এগিয়ে আসি,

কাজ ক্ষুদ্র হোক কিন্তু তা যদি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয় তবে হৃদয়ে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয়। আসুন, ক্ষুদ্র ক্ষুদ্র ভাল কাজে বদলে দেই নিজেকে।

এই করোনা দুর্যোগ মুহুর্তে  অসহায়দের সহযোগীতা করুন। যার যা সমর্থন আছে সে অনুযায়ী এগিয়ে আসুন আপনিও।

দান /অনুদান/সাহায্য পাঠাতে

01839970603( বিকাশ পার্সোনাল)

Account Name – ffl bd foundation
united commercial bank,barisal branch
account no#  0322201000000871

Account Name – ffl youth foundation
southeast  bank,barisal branch
account no#  004913100000077

মুনিরা ইয়াসমিন
01712423877

মেইল :fflbd18@gmail.com

লাইক পেজ :
https://www.facebook.com/FriendsForLife.BD

ওয়েব :
www.friendsforlifebd.org

www.fflbdfoundation.com




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »