সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনা সুনামির কবলে চিন! দৈনিক সংক্রমিত হচ্ছেন ১০ লক্ষেরও বেশি মানুষ!
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনা সুনামির কবলে চিন! দৈনিক সংক্রমিত হচ্ছেন ১০ লক্ষেরও বেশি মানুষ!

চিনে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। আগামী কয়েক মাসে দৈনিক সংক্রমণের হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হাসপাতালগুলিতে তিলধারনের জায়গা নেই।
চিনে করোনার দাপট। আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’-এর থাবায় চিনে রেকর্ড হারে সংক্রমণ বাড়ছে! রোজ ১০ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছেন সে দেশে। ভাইরাসের কারণে রোজ মৃত্যু হচ্ছে ৫ হাজার জনের। লন্ডনের একটি বিশ্লেষক সংস্থার গবেষণার তথ্য মোতাবেক এমন পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছে ব্লুমবার্গ।

লন্ডনের ওই বিশ্লেষক সংস্থা এয়ারফিনিটি লিমিটেডের তরফে দাবি করা হয়েছে যে, আগামী দিনে চিনের পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। করোনার এই নতুন ঢেউয়ে জানুয়ারি মাসে সে দেশে দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়াতে পারে ৩০ লক্ষেরও বেশি। মার্চ মাসে এই পরিসংখ্যান বেড়ে দাঁড়াতে পারে ৪০ লক্ষেরও বেশি।

যদিও শি জিনপিং সরকারের পক্ষ থেকে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে বুধবার সে দেশে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৬৬ জন। হাসপাতালগুলিতে তিল ধারনের জায়গা নেই। শ্মশানে লম্বা লাইন। যা দেখে কোভিডের সেই ভয়াবহ ছবি ধরা পড়েছে।

করোনা মোকাবিলায় ‘জিরো কোভিড নীতি’ নিয়েছিল জিনপিং সরকার। কিন্তু দেশের নাগরিকদের ক্ষোভের কাছে শেষমেশ এই নীতি নিয়ে পিছু হঠতে হয় প্রশাসনকে। কোভিড বিধি আলগা হতেই সংক্রমণের দাপাদাপি বেড়েছে। বছর শেষের মুখে চিনের এই কোভিড পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে বিশ্বের অন্য দেশগুলিতেও। করোনার এই নতুন উপরূপের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বৃহস্পতিবার বলেন, ‘‘আশা করছি, চিন এ সংক্রান্ত তথ্য দেবে এবং আমাদের সুপারিশগুলি পর্যালোচনা করে দেখবে।’’

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষের দিকে চিনেই প্রথম করোনাভাইরাসের স‌ংক্রমণের কথা প্রকাশ্যে আসে। পরে চিনে কমে যায় ভাইরাসের দাপট। যার দাপাদাপি শুরু হয় ভারত-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। কিন্তু চলতি বছরে আবার চিনে করোনার চোখরাঙানি শুরু হয়। যার জেরে ভাইরাসকে ঘিরে আবার উদ্বেগ বাড়ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »