বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


কর্মস্থলে ফেরা হলো না ইসমাইলের
প্রকাশ: ১৯ মার্চ, ২০২৩, ১১:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কর্মস্থলে ফেরা হলো না ইসমাইলের

ফরিদপুর: মাদারীপুরের শিবচরে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সৈয়দ ইসমাইল আলী (৩২) নামে এক যুবক রয়েছেন।

রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল আলী আলফাডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড হিদাডাঙ্গা গ্রামের সৈয়দ মুরাদ আলীর ছেলে।

জানা গেছে, ইসমাইল আলী ঢাকাতে একটি কোম্পানিতে চাকরি করেন। গত ১৬ মার্চ চাকরি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন তিনি। এরপর রোববার সকাল সাড়ে ৬টায় কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে ইমাদ পরিবহনের বাসে ওঠেন। পথে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই নিহত হন ইসমাইল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ রোমান আলী বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের পক্ষ থেকে শিবচর গিয়ে মরদেহ শনাক্ত করে বাড়িতে আনা হয়েছে।

এদিকে, নিহত সৈয়দ ইসমাইলের নিজ বাড়িতে মরদেহ এলে এলাকাবাসী ও স্বজনরা তাকে শেষ বিদায় জানাতে আসেন। বাড়িতে নেমে আসে শোকের মাতম। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না নিহতের মা-বাবার কান্না। সন্তানকে নিয়েই সাজানো ছিল যে মায়ের পৃথিবী এক নিমিষেই তা যেন এলো-মেলো হয়ে গেল। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরাও।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »