সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কলাপাড়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার সংবাদ সম্মেলন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

 

এম এ ইউসুফ হাওলাদার( কলাপাড়া)ঃ

পটুয়াখালীর কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে ৫ একর ভূমির লীজ সংক্রান্ত একটি নথি গায়েব’র লিখিত অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া আদালতের নিষেধাজ্ঞা সত্তে¡ও ভূমি অফিস তহশীলদার উপজেলার সোনাপাড়া মৌজার একটি মাছের ঘেরের রাস্তা কেটে দেয়ায় ২৫ লক্ষ টাকার মাছ নদীতে নেমে যাওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ এ সংবাদ সম্মেলন করেন।

এসময় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সোহাগ জানান, ’বড় বালিয়াতলী ইউনিয়নের সোনাপাড়া মৌজায় ২০০৯ থেকে অদ্যবধি তার ১৫ একরের একটি মাছের ঘের আছে। যাতে তিনি চিংড়ি ও সাদা মাছ চাষ করেছেন। এজন্য ৫ একর জলমহল ভূমি অফিস থেকে তিনি মিস-কেস নং-০৬-কে-২০০৯-২০১০ মূলে ৩ বছরের লীজ নেন। পরে লীজ বর্ধিত করার জন্য অফিসে গেলে অফিস তালবাহানা করায় তিনি জানতে পারেন লীজের ফাইলটি অফিস থেকে গায়েব হয়ে গেছে। এছাড়া এই ৫ একর জমি ভুয়া বন্দোবস্ত বলে দাবী করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে (এমপি-২০৬/১৭) মামলা করার পর সহকারী কমিশনার (ভূমি) তদন্ত রিপোর্ট দিলে নির্বাহী আদালত মামলাটি খারিজ করে দেয়।

’সোহাগ তার লিখিত বক্তব্যে আরাও জানান, ’ উক্ত ৫ একর জমি নিয়ে সিভিল মামলাও বিদ্যমান আছে এবং নিষেধাজ্ঞা রয়েছে। তাই তিনি উক্ত ৫ একর জমিতে কোন ধরনের কার্যক্রম করেন নাই। তা সত্তে¡ও ভূমি অফিসের তহশীলদার কামরুল ইসলাম সহ স্থানীয় নুর ছায়েদ, সোহেল, নুরমোহম্মদ ও নেছার মিয়া গত সপ্তাহে ঘেরের রাস্তা কেটে ফেলায় তার ২৫ লক্ষ টাকার মাছ নদীতে নেমে যায়। কামরুল ইসলাম প্রভাবহমান খাল বা নদী না হওয়ার পরও অনৈতিক ভাবে ঘেরের রাস্তা কেটে ক্ষতি করে এবং লীজের ফাইলটি অফিস থেকে গায়েব করে। এছাড়া যে রাস্তাটি কেটেছে সেটি ১৫০/২০০ পরিবারের লোকজনের চলাচলের একমাত্র রাস্তা ছিল বলে দাবী করেন তিনি।’ এ বিষয়ে কলাপাড়া ভূমি অফিসের তহশীলদার মো: কামরুল ইসলাম জানান,’আমি ছয় মাস হল এখানে এসেছি। আমার বিরুদ্ধে নথি গায়েবের যে অভিযোগ এনেছে তা মিথ্যা ও ভাওতাবাজি। এসি ল্যান্ড ও ইউএনও স্যারের সাথে কথা বললে সব জানতে পারবেন।’

কামরুল ইসলাম আরও জানান,’যথাযথ কর্তপক্ষের নির্দেশে স্থানীয় নারী ইউপি সদস্য মর্জিনা বেগম সহ শত শত মানুষের উপস্থিতিতে জলাবদ্ধতা নিরসনের জন্য ঘেরের রাস্তা কাটা হয়েছে।’সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ সাংবাদিদের জানান, ’আমি কলাপাড়ায় যোগদানের পূর্ব থেকেই লীজ সংক্রান্ত নথিটি অফিসে পাওয়া যায়নি।

তাছাড়া আমরা ওই ৫ একর জমির উপর জেলা প্রশাসকের সাইন বোর্ড দিয়েছিলাম, যেটি পরবর্তীতে সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া আমরা এখন আর কোন লীজ দেইনা। সেক্ষেত্রে লীজ সংক্রান্ত নথিটি থাকলেও কোন লাভ হতনা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »