বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচি চালু
প্রকাশ: ২৪ জুলাই, ২০২০, ৫:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচি চালু

পটুয়াখালী প্রতিনিধিঃ
করোনাভাইরাস পরিস্থিতিতে পটুয়াখালীর কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচি চালু করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একটি র্যালি বের করা হয়।র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতিকরন সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো.হুমায়ন কবির, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ কাউন্সিলর ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পটুয়াখালী-৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব’র বাস্তবায়নে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গণসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন চালক ও যাত্রীদেরকে মাস্ক পড়িয়ে দেয়া হয়। এছাড়া জনসাধারনের মাস্ক ব্যবহার চিশ্চিত করা ও সরকারের নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য পৌর নাগরিকদের আহ্বান জানান পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।এ কার্যক্রমে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কোভিড-১৯ এর সেচ্ছাসেবক টিম’র সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »