সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কলাপাড়ায় বাঁশের সাঁকো দিয়ে চরম ঝুকি নিয়ে পার হচ্ছে সহস্রাধিক শিক্ষার্থীসহ স্থানীয়রা
প্রকাশ: ৫ আগস্ট, ২০১৯, ৬:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় বাঁশের সাঁকো দিয়ে চরম ঝুকি নিয়ে পার হচ্ছে সহস্রাধিক শিক্ষার্থীসহ স্থানীয়রা
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোয়া লাগলেও ৫ নং ওয়ার্ডের চারিপাড়া গ্রামে সে তুলনায় অনেক পিছিয়ে। চারিপাড়া গ্রামের অধিকাংশ জায়গায় এখনো কাচা সড়ক এবং সাকো নির্ভর যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। যার ফলে এখানকার মানুষ জন চরম ভোগান্তিতে বসবাস করছে।
বিশেষ করে স্কুলগামী শিশুরা অনেকেই উপায় না পেয়ে বাঁশের সাকো পেরিয়ে স্কুল কিংবা মাদ্রাসায় যেতে হচ্ছে। এখানে বিশেষ করে মেয়েদের দুর্ভোগ বেশি। তাদেরকে চলাচল করতে হচ্ছে নৌকায় করে। এভাবে চারিপাড়া, নেওয়াপাড়া, চৌধুরীপাড়া, মুন্সিপাড়া, ছোট পাঁচনং, বড়পাঁচ নং, কলাউপাড়া, দক্ষিন চারিপাড়া, পশুরবুনিয়া গ্রামের অবস্থা। এসব গ্রামের হাজার হাজার মানুষ এখন পড়েছে চরম দুর্ভোগে।
এবিষয়ে ১৮ নং চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন বর্ষার দিনে জোয়ারে পানি বাড়ায় শিশু শিক্ষার্থীদের বাশের সাকোঁর উপর দিয়ে যাতায়াতে ঘটছে দূর্ঘটনা। মাঝে মধ্যে তো বাচ্চারা সাকোঁ থেকে পরে গলে বই ভিজে যায়।
এই সাঁকো দিয়ে পারাপার করতে গিয়ে অনেক লোক পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
স্থানীয় ৫নং ওয়াডের মেম্মার মোঃ রবিউল ইসলাম বলেন পরিষদ থেকে যতটুক সাহায্য পাই তাতে কাজ করা সম্ভব না তারপরও নিজের অর্থ ব্যবহার করে সাধারন মানুষ ও শিক্ষার্থীদের
চলাচলের জন্য নতুন সাকো করে দিচ্ছি। এছাড়া তিনি আরো বলেন তার ওয়ার্ডে ছোট বড় ২৮/৩০ মত বাশের সাকো রয়েছে।
৩ নং লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শয়কত হোসেন ত্বপন বিস্বাস বলেন চারিপাড়া গ্রামে মানুষের চলাচলের জন্য নতুন অনেক সাকোঁ দিয়েছি। তিনি আরো জানান উপজেলা মেটিংয়ে বিষয়টি কতৃপক্ষকে জানিয়ে রেখেছি আগামী বরাদ্দে সাঁকো গুলো মেরামত করা হবে।
সাঁকো গুলো ভেঙ্গে যদি কালভার্ট কিংবা ব্রীজ নির্মাণ করা হয়  অথবা নতুন করে তাহলে এখানকার এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির পরিমাণ কমবে এমনটাই বলছেন জনগন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »