সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কলা গাছের শহিদ মিনারে শিশুদের শ্রদ্ধা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলা গাছের শহিদ মিনারে শিশুদের শ্রদ্ধা

তারা শিশু থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাবা, মার কাছে ও বই পড়ে শহিদ দিবস সম্পর্কে জেনেছে। এছাড়া এলাকার বড়দের সঙ্গে ইতিপূর্বে শহিদ মিনার শ্রদ্ধা জানিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে তারা নিজ হাতেই গড়েছে এই শহিদ মিনার, তারপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। কেউ বাড়ির গাছের ফুল দিয়ে, কেউ বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে ফুল কিনে আবার কেউ বাবাকে দিয়ে ফুল কিনে এনে কলা গাছের শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে।

মঙ্গলবার মহান ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলে কলা গাছের তৈরি শহিদ মিনারে কোমলমতি শিশুদের শ্রদ্ধা জানাতে দেখা গেছে।

শিশুরা জানিয়েছে, অভিভাবক এবং বই পড়ে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য জেনে তারা এমন উদ্যোগ নেয়। তারপর কলা গাছ কেটে ও কঞ্চি এবং মাটি দিয়ে বাড়ির আঙিনায় অস্থায়ী শহিদ মিনার করে শ্রদ্ধা জানায়।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলা কাগমারা, এনায়েতপুর, পিচুরিয়া, ধরেরবাড়ী, দুরিয়াবাড়ী, বানিয়াবাড়ী, কোনাবাড়ী, চিলাবাড়ীসহ প্রত্যন্ত চরাঞ্চলের শিশুরা বাড়ির উঠানে মাটি দিয়ে উচু করে কলাগাছ পুতে শহিদ মিনার বানিয়েছে। শিশুরা তাতে বাঁশের কঞ্চি ও রঙিন কাগজ লাগিয়ে সৌন্দর্য্য বাড়িয়েছে। প্রতিটি মিনারের ওপর অপেক্ষাকৃত ছোট কলাগাছের আরও তিনটি টুকরা তির্যকভাবে আটকে দেওয়া হয়েছে। রঙিন কাগজ ও নানা রঙের ফুল দিয়ে প্রতিটি মিনার মুড়িয়ে দেওয়া হয়েছে। চারপাশে সুতা টানিয়ে তাতে রঙিন কাগজ ও বেলুন দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। শহিদ বেদিতে বুনোফুল, গাঁদা ও গোলাপফুল শোভা পাচ্ছে। পাশেই সাউন্ড সিস্টেমে দেশাত্মবোধক গান বাজছে। কোথাও কোথাও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ভোজের আয়োজনও করেছে শিশুরা।

শিক্ষার্থী তাওহীদ মিয়া বলে, ‘বাবা, মা ও স্কুলের বড় ভাই এবং টিভি দেখে ২১ ফেব্রুয়ারি সম্পর্কে জেনেছি। কিভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে হয় সেটাও আমাদের জানা থাকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।’

অপর শিক্ষার্থী কবির হোসেন বলে, ‘ভাষার মাস শুরু হলেই আমরা পরিকল্পনা শুরু করি, কিভাবে শহীদ মিনার বানাব, কোথায় ফুল পাব, কে কে আমাদের কাজে সহযোগিতা করবে। শহিদ দিবসের আগের দিন থেকে আমরা কাজ শুরু করি। ২১ ফেব্রুয়ারি সকালে গ্রামের ছেলে মেয়েরা মিলে মিশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি।’

শিক্ষার্থী শরিফ মিয়া বলে, ‘আমাদের মধ্যে কেউ নিজের বাড়ির ফুল আবার অনেকেই বাবাকে দিয়ে শহর থেকে ফুল কিনে এনে শ্রদ্ধা নিবেদন করেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালই লাগছে।’

সুমা আক্তার বলে, ‘আমি জানতে পেরেছি বাংলা ভাষার জন্য রফিক, শফিক, জব্বারসহ অনেকেই শহিদ হয়েছেন। তাদের সম্মানে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।’

মো. শহিদুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলের বায়নার প্রেক্ষিতে তিন বছর ধরে শহিদ দিবসের আগের দিন শহর থেকে ফুল কিনে আনি। ২১ ফেব্রুয়ারি সকালে আমার ছেলে কলা গাছের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এতে আমি মনে করি শিশুকাল থেকে তার ভাষা শহিদ, মুক্তিযোদ্ধা ও দেশ প্রেম বৃদ্ধি পাবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজনের) সহ-সভাপতি বাদল মাহমুদ বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি ভালো দিক। অন্ততপক্ষে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুরা বুঝতে পারছে ২১ ফেব্রুয়ারিতে একটা কিছু হইছে। সেজন্য গ্রামের কোমলমতি শিশুরা কলাগাছ দিয়ে শহীদ মিনার করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এটা নিঃসন্দেহে ভালো দিক।’

সদর উপজেলার ছোট বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম বলেন, ‘শিশুরা বড়দের কাছ থেকে প্রতিটি বিষয় শেখার চেষ্টা করে। শহিদ মিনার বানিয়ে শিশুদের শ্রদ্ধা নিবেদন আসলেই একটি ভালো দিক। এরফলে বর্তমান প্রজন্মের শিশুরা ভাষা আন্দোলন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার সুযোগ পাবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, ‘গ্রামে স্থায়ী শহিদ মিনার না থাকায় শিশুরা অস্থায়ীভাবে শহিদ মিনার বানিয়ে যেভাবে শ্রদ্ধা নিবেদন করেছে সেটি আসলেই ভালো উদ্যোগ। পড়াশুনার মাধ্যমে তারা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও আমাদের দেশের ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। এতে করে তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »