শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কাঠালিয়ার আমুয়ায় লাঞ্চিত নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিক
প্রকাশ: ২৭ জানুয়ারি, ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাঠালিয়ার আমুয়ায় লাঞ্চিত নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিক

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি :
অতিরিক্ত বাস ভাড়ার প্রতিবাদ করায় শারিরীক ভাবে লাঞ্চিত হলেন ঝালকাঠির নলছিটি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগর সহসভাপতি মো.সিদ্দিকুর রহমান।
গতকাল শুক্রবার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দর জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান, বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের এক আত্মীয় বাড়ী থেকে নিজ বাড়ী ফিরছিলেন নলছিটি উপজেলা পরিষদর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো.সিদ্দিকুর রহমান। পথে আমুয়া বন্দর জিরো পয়েন্টে বরিশাল এক্সপ্রেস নামের একটি পরিবহন কাউন্টার থেকে টিকেট কাটতে যান তিনি। এসময় অতিরিক্ত ভাড়া দাবী করে কাউন্টার কর্তপক্ষ। এর প্রতিবাদ করায় তাকে শারিরীকভাবে লাঞ্চিত করে কাউন্টারের কর্মচারীরা।
ঝালকাঠির বাস মালিক সমিতির কর্মকর্তা মো.হুমায়ুন কবির সরদার দুঃখ প্রকাশ করে বলেন, কাজটি অন্যায় হয়েছে। জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। ভবিষ্যত এ ধরনের আর হবে না।
খবর পেয়ে উপজলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান,থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী ও স্থানীয় আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ফোরকান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে নলছিটি উপজলা পরিষদের চয়ারম্যান মো.সিদ্দিকুর রহমানের মোবাইল ফোন (০১৯২৫৩৯৩০৩৮) বন্ধ পাওয়া যায়।
থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার পর থেকে কাউন্টার বন্ধ । ঘটনার সাথে জড়িত ইমন, হাফিজুল ও রাব্বি পলাতক। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »