শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কানু মাঝি এখনো ২ টাকায় খেয়া পারাপার করেন
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কানু মাঝি  এখনো ২ টাকায় খেয়া পারাপার করেন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

নাম তার কানু মিয়া। ৪০ বছর ধরে খেয়া পারাপার করছেন। খেয়া পারাপার করায় এখন তিনি সবার কাছে কানু মাঝি নামেই পরিচিতি। সব কিছুর দাম বাড়লেও তার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মাত্র ২ টাকায় খেয়া পারাপার করেন তিনি। ফলে দিন শেষে তার আয় হয় ১২০-১৫০ টাকা। সামান্য টাকায় সাত সদস্যের পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।

কানু মাঝি সাতক্ষীরার তালা উপজেলার চর গ্রামের সরকারি জায়গায় বসবাস করেন। তিন মেয়েসহ তার পরিবারের সদস্য সাতজন। সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খেলেও মায়ায় পড়ে বাপ-দাদার রেখে যাওয়া পেশা বদলাতে পারেননি তিনি।

স্থানীয়রা জানায়, তালায় সেতু হওয়ার আগে এই খেয়াঘাটি ছিল মানুষের পারাপারের একমাত্র মাধ্যম। এক সময় শত শত মানুষ খেয়াঘাট দিয়ে নিয়মিত যাতায়াত করতেন। সেতু হওয়ার পর এখানকার মাঝিদের জীবনে নেমে আসে দুর্ভোগ। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ নৌকা দিয়ে নদী পার হয় না। নদীর ওপারে একটি সামাজিক বনায়ন থাকায় কিছু মানুষ কানু মিয়ার নৌকায় সেখানে ঘুরতে যায়। তাছাড়া নদীর ওপারে অল্প কিছু সংখ্যক জনবসতি থাকায় তারা নিয়মিত যাতায়াত করে। সবমিলে দিনে ৫০-৬০ জনের মতো যাত্রী পারাপার করেন তিনি। তাতে তার আয় হয় ১২০-১৫০ টাকা।

কানু মাঝি বলেন, ৪০ বছর ধরে এই পেশায় আছি। বাপ-দাদার পেশা ছাড়তে পারিনি। অন্য পেশাতে গেলে তেমন কাজও করতে পারি না। যাত্রী পারাপার করে জনপ্রতি দুই টাকা পাই। তাই দিয়ে কোনো রকমে সংসার চালায়। খুব অভাব-অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়। মোটা কাপড় ও মোটা চালের ভাত খেয়ে জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, পৃথিবীর সব কিছুর দাম বেড়েছে, শুধু আমার পারিশ্রমিক বাড়েনি। পারাপারের দাম বাড়ালে মানুষ আর আমার নৌকয়ে উঠতে চায় না। তখন বিকল্প পথে যাতায়াত করে। তাই বাধ্য হয়ে পারাপার খরচ দুই টাকায় রেখেছি। ১০ বছর আগেও মানুষের কাছ থেকে দুই টাকা নিতাম, এখনো দুই টাকা নিই।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, খেয়াঘাট ইজারার সময় মাঝিরা প্রথম সারিতে আবেদন করতে পারে। এটা তাদের জন্য একটা বড় সুযোগ। তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে তাদেরও দাম বাড়ানো দরকার। তারা আমাদের জানালে, তাদের নতুন প্রজন্মকে সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »