● ●


কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী খুনের কারণ জানাল পুলিশ, মেয়ে বললেন ‘মাস্টারমাইন্ড’ রয়েছে
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী খুনের কারণ জানাল পুলিশ, মেয়ে বললেন ‘মাস্টারমাইন্ড’ রয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী ও স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তারকে (৪৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকলে চিনে ফেলায় ডালিয়াকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেন গ্রেপ্তার ব্যক্তিরা। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেছেন নিহত ডালিয়া আক্তারের ছোট মেয়ে লিজা আক্তার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধ্যেপাড়া এলাকার বাসিন্দা মো. অনিক (১৯), চান্দেরচর এলাকার বাসিন্দা মো. আশিক (২৩) ও চর গুলাগুলিয়া এলাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৬)।

.

আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস/দক্ষিণ) তরিকুল ইসলাম গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন তথ্য জানান।

তরিকুল ইসলাম বলেন, গত শুক্রবার সকাল ছয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের রসুলপুর এলাকার সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলের আশপাশের ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেন। পাশাপাশি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বালুরচর এলাকা থেকে অনিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাজার এলাকা থেকে আশিক ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

.

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ডালিয়ার পূর্বপরিচয় ছিল। ডালিয়া সকালে গৃহকর্মীর কাজের জন্য বাসার দরজা খোলা রাখতেন এ বিষয়টি তাঁরা জানতেন। সেই সুযোগে পাশের ভবনের ছাদ দিয়ে চুরির উদ্দেশ্যে তাঁরা ডালিয়ার ফ্ল্যাটে প্রবেশ করেন। ঘুমন্ত ডালিয়া তাঁদের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে তাঁকে ঝাপটে ধরেন তাঁরা। এ সময় ডালিয়া তাঁদের চিনে ফেলায় তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার পর আশিক ও আলমগীর ভবনের ছাদ দিয়ে অন্য ভবনে গিয়ে পালিয়ে যান। আর অনিক বোরকা পরে বাসার মূল দরজা দিয়ে বেরিয়ে যান। পালানোর সময় অনিক রসুলপুর এলাকার একটি বালুর মাঠে পরিহিত বোরকা ও জুতা ফেলে যান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনকে ঢাকা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

.শয়নকক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার.

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী, উপপরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নওশের প্রমুখ।

তবে পুলিশের দেওয়া হত্যার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত ব্যক্তির ছোট মেয়ে লিজা আক্তার। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার ধারণা মাকে চুরির উদ্দেশ্যে হত্যা করা হয়নি।’

চুরি করতে এলে ঘরের আলমারি ভাঙা হয়নি কেন, ঘরের কোনো জিনিস নেওয়া হয়নি কেন—এমন প্রশ্ন তুলে লিজা বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো ‘মাস্টারমাইন্ড’ রয়েছে। পুলিশ যেন অধিকতর তদন্ত করে হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »